সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসরের পর বাড়িতে মোটে মন টিকছে না? চাইছেন আবারও চাকরি জীবনে ফিরতে? তবে এই প্রতিবেদন আপনার জন্যই। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা। শূন্যপদ কতগুলো? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।
মোট শূন্যপদ-৪
কনসালট্যান্ট (অ্যাডমিনিস্ট্রেশন)- ১
কনসালট্যান্ট (ফিনান্স ও অ্যাকাউন্টস)-১
কনসালট্যান্ট (এসটাবলিশমেন্ট) -১
কনসালট্যান্ট (প্রিজার্ভেশন ও কনসার্ভেশন)-১
শিক্ষাগত যোগ্যতা
কনসালট্যান্ট (অ্যাডমিনিস্ট্রেশন)- অবসর প্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে প্রশাসনিক কাজ, GFR, RTI-এর অভিজ্ঞতা থাকতে হবে।
কনসালট্যান্ট (ফিনান্স ও অ্যাকাউন্টস)- অবসর প্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে ফিনান্সের নিয়মকানুন, অডিট, অ্যাকাউন্টের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
কনসালট্যান্ট (এসটাবলিশমেন্ট)- অবসর প্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। তবে পে ফিক্সেসান, MACP, GFR, FRSR-এর অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
কনসালট্যান্ট (প্রিজার্ভেশন ও কনসার্ভেশন)- অবসরপ্রাপ্ত হলেই শুধুমাত্র হবে না। সরকারি মিউজিয়ামে কনসারভেটরের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা থাকতেই হবে।
আবেদনের পদ্ধতি
মেল মারফত পাঠাতে হবে বায়োডাটা। মেল ঠিকানা হল, [email protected]। অথবা আবেদনপত্র পাঠাতে পারেন এই ঠিকানায়, The Director, Indian Museum Kolkata, 27, Jawaharlal Nehru Road, Kolkata – 700016।
আবেদনের শেষ তারিখ- ৪ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে আবেদন পত্র।
সর্বশেষ খবর
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও