সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ইন্টেলিজেন্স ব্যুরোয় জুনিয়ার ইন্টেলিজেন্স অফিসার গ্রেড-২ (টেকনিক্যাল) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী প্রার্থীকে আগামী ৩ জুন থেকে ২৩ জুনের মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য:
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাশ/ কম্পিউটার সায়েন্স অথবা ইলেট্রনিক্স-সহ বিজ্ঞান বিভাগে স্নাতক/ কম্পিউটার অ্যাপ্লিকেশন-সহ বিজ্ঞান বিভাগে স্নাতকরা শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
www.mha.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষদিন:
আগ্রহী প্রার্থীকে আগামী ৩ জুন থেকে ২৩ জুনের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে মোট ৫০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ২৫ হাজার ৫০০ টাকা থেকে ৮১ হাজার ১০০ টাকা বেতন পাবেন। গ্রেড পে ২ হাজার ৪০০ টাকা।
অন্যান্য যেকোনও তথ্যের জন্য www.mha.nic.in ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে ITBP-তে চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার