Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
JIS Group

শিক্ষা ও উদ্ভাবনে অনন্য অবদান, জেআইএস গ্রুপের হাত ধরে সম্মানিত ইনফোসিসের প্রাক্তন সিএফও

কলকাতায় অনুষ্ঠিত দ্য বেঙ্গল চেম্বার লিডারশিপ লেকচার সিরিজ ২০২৬-এর বিশেষ মঞ্চে সম্মানিত হলেন বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা ইনফোসিসের প্রাক্তন সিএফও পদ্মশ্রী টি ভি মোহনদাস পাই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৩৮

options
link
শিক্ষা ও উদ্ভাবনে অনন্য অবদান, জেআইএস গ্রুপের হাত ধরে সম্মানিত ইনফোসিসের প্রাক্তন সিএফও zoom
বেঙ্গল চেম্বারের মঞ্চে ‘সরদার জোধ সিং অ্যাওয়ার্ড’ সম্মাননায় ভূষিত টি ভি মোহনদাস পাই।
Advertisement

কলকাতায় অনুষ্ঠিত দ্য বেঙ্গল চেম্বার লিডারশিপ লেকচার সিরিজ ২০২৬-এর বিশেষ মঞ্চে সম্মানিত হলেন বিশিষ্ট শিল্পোদ্যোগী তথা ইনফোসিসের প্রাক্তন সিএফও পদ্মশ্রী টি ভি মোহনদাস পাই। ভারতের বাণিজ্য, উদ্ভাবন, শিক্ষা এবং উদ্যোক্তা ব্যবস্থার প্রসারে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁর হাতে তুলে দেওয়া হল ঐতিহ্যবাহী ‘বিসিসিআই সরদার জোধ সিং অ্যাওয়ার্ড ফর ইগনাইটিং মাইন্ডস ২০২৬’।

আয়োজনটি সম্পন্ন হয় বেঙ্গল চেম্বারের উদ্যোগে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মারক ও সম্মাননা তুলে দেন জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং। বিশিষ্টজনদের উপস্থিতিতে সমগ্র পরিবেশ এক অনন্য মাত্রায় পৌঁছে যায়। মঞ্চে উপস্থিত ছিলেন জেআইএস গ্রুপের ডিরেক্টর সর্দার সিমারপ্রীত সিং। তিনি এই বিশেষ মুহূর্তের সাক্ষী থেকে গুণী ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বক্তারা জানান, শুধু ব্যবসায়িক সাফল্য অর্জনই মূল উদ্দেশ্য নয়। ভবিষ্যৎ প্রজন্মকে নতুন ভাবনায় অনুপ্রাণিত করাই আসল নেতৃত্ব। সেই মন্ত্রেই বিশ্বাস রাখে জেআইএস গ্রুপ। দেশের তরুণদের মধ্যে নতুন চিন্তার বিকাশ ঘটাতে নিয়মিত কাজ করে চলেছে তারা। টি ভি মোহনদাস পাই দীর্ঘদিন ধরে ভারতের উদ্ভাবন ও শিক্ষা ক্ষেত্রে দিশা দেখাচ্ছেন। আরিন ক্যাপিটালের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে নতুন উদ্যোক্তাদের তুলে আনতে তাঁর ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠানে জানানো হয়, এই পুরস্কার কেবল একটি সম্মান নয়। এটি এমন সব ব্যক্তিত্বের কাজের স্বীকৃতি, যাঁরা সমাজকে বদলানোর স্বপ্ন দেখেন। একটু একটু করে চেষ্টা করেন। আগামী দিনের তরুণদের সাহসের সঙ্গে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য। নতুন প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিয়ে স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি। শিক্ষা ও বাণিজ্য জগতের এমন যৌথ মেলবন্ধন ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বিশেষজ্ঞরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.