সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? ব্যাংকে চাকরি করতে চান? তবে আপনার জন্য সুখবর রয়েছে কর্ণাটক ব্যাংকে৷ বুঝতে পারছেন না তো? তবে এবার খোলসা করে বলা যাক৷ বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে এই ব্যাংক৷ ইচ্ছুকরা www.karnatakabank.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন৷
[ভারতীয় রেলে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
প্রবেশনারি অফিসার (স্কেল-১) পদে ৬৫৮ জন কর্মী নিয়োগ করবে কর্ণাটক ব্যাংক৷ ভারতের যেকোনও প্রান্তের শাখাতেই সফল আবেদনকারীকে নিযুক্ত করা হবে৷ যেকোনও শাখায় স্নাতক, পোস্ট গ্র্যাজুয়েট অথবা মাস্টার্স ডিগ্রি থাকলেই এই শূন্যপদের জন্য আবেদন করতেই পারেন৷ এই শূন্যপদে আবেদনের জন্য ন্যূনতম ২১ বছর বয়সি হতেই হবে৷ ২০১৮ সালের ১ ডিসেম্বরের হিসাব অনুযায়ী সর্বোচ্চ ২৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সরকারি নিয়ম অনুযায়ী এসসি এবং এসটি প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্ধারিত ছাড় পাবেন৷
[উচ্চমাধ্যমিক পাশ করলেই মিলতে পারে সরকারি চাকরি, কীভাবে জানেন?]
www.karnatakabank.com এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে করা যাবে আবেদন৷ আবেদনের জন্য সাধারণ (জেনারেল) প্রার্থীদের ব্যাংকে ৬০০ টাকা জমা দিতে পারে৷ এসসি, এসটি প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ৫০০ টাকা৷ ব্যাংকে গিয়ে অথবা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে৷ টাকা জমা দেওয়ার পর ব্যাংকের চালান সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন এটিই হল আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷ ২ জানুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷ অনলাইনে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমেই হবে কর্মী নিয়োগ৷ এক বছরের প্রবেশনারি পিরিয়ডে আপাতত কর্মী নিয়োগ হবে৷ দক্ষতার ভিত্তিতেই এরপর স্থায়ী কর্মী হিসাবেই যোগ দিতে পারবেন সুযোগ্য কর্মীরা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার