সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই কর্মপ্রার্থীদের জন্য সুখবর নিয়ে এল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ দেশের একাধিক শহরে বিভিন্ন পদে প্রচুর কর্মী নিয়োগ করতে চলেছে এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকটি৷ পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা হতে হবে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্টেন্সি পাশ৷ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে মোট ছ’টি পদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া৷ কর্মপ্রার্থীরা আবেদন করতে পারবেন ডেপুটি ম্যানেজার, প্রজেক্ট ডেভলপমেন্ট ম্যানেজার, ম্যানেজার, হেড (আইন), ডেপুটি জিএম ও এগজিকিউটিভ পদে৷ অনলাইনে এসবিআই-এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.sbi.co.in -এ ঢুকে আবেদন করতে পারবেন কর্মপ্রার্থীরা৷ ৩১ জানুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন৷
[রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি ]
১৷ ডেপুটি ম্যানেজার: এই বিভাগে শূন্যপদ দু’টি৷ আবেদনকারীকে স্ট্যাটিসটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট পাশ হতে হবে৷ ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে৷ আবেদনকারীর বয়স ৩৫ থেকে ৪২ বছরের মধ্যে থাকতে হবে৷ পারিশ্রমিক মিলবে ৩২ হাজার থেকে ৪৬ হাজার টাকা৷
২৷ প্রজেক্ট ডেভলপমেন্ট ম্যানেজার: এই পদে তিনটি আসন খালি রয়েছে৷ আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স বা বিটেক পাশ করতে হবে৷ আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ পারিশ্রমিক মিলবে ৪২ থেকে ৫২ হাজার টাকা৷
৩৷ ম্যানেজার (সার্ভিসিং ডিজিটাল ইনিশিয়েটিভ): এই পদেও তিনটি আসন খালি রয়েছে এসবিআই-এর বিভিন্ন শাখায়৷ এক্ষেত্রেও আবেদনকারীকে কম্পিউটার সায়েন্স বা আইটিতে বিটেক পাশ হতে হবে৷ ন্যূনতম চার বছর অন্যত্র কাজের অভিজ্ঞতা থাকতেই হবে৷ আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ পারিশ্রমিক মিলবে ৪২ থেকে ৫২ হাজার টাকা৷
[স্নাতক হলেই ব্যাংকে মোটা মাইনের চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
৪৷ ম্যানেজার (বিজনেস অ্যানালিস্ট/ কাস্টমার সার্ভিস অ্যানালিস্ট): এই পদে শূন্য আসন দু’টি৷ এক্ষেত্রেও আবেদনকারীকে কম্পিউটার সায়েন্সে বিটেক পাশ করতে হবে৷ আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ পারিশ্রমিক মিলবে ৪২ থেকে ৫২ হাজার টাকা৷
৫৷ হেড (আইন): এক্ষেত্রে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে৷ মুম্বইয়ে একটি মাত্র আসন খালি রয়েছে৷ আবেদনকারীকে অবশ্যই আইন (ল) ডিগ্রি থাকতে হবে৷ আবেদনকারীর ন্যূনতম তিন বছর আইনজীবী হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷ অথবা ২০ বছর ‘ল অফিসার’ হিসাবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ আবেদনকারীর বয়স হতে হবে ৫০ থেকে ৬২ বছরের মধ্যে৷
৬৷ এগজিকিউটিভ (ক্রেডিট মনিটরিং): দু’বছরের চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এই পদে৷ এই বিভাগে দশটি আসন খালি রয়েছে৷ আবেদনকারীকে চাটার্ড অ্যাকাউন্টেন্সি পাশ হতে হবে৷ আবেদনকারীর বয়স হতে হবে ন্যূনতম ২২ বছর ও সর্বোচ্চ ৩০ বছর৷
সর্বশেষ খবর
-
নেতাজির আদর্শে জেন জি-র নতুন দল ‘আজাদ হিন্দ পার্টি’, মেন্টর প্রপৌত্র চন্দ্র বসু
-
রাশিয়ায় ভয়ংকর ড্রোন হামলা ইউক্রেনের! কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়াল আতঙ্ক
-
কপার-টি থাকা সত্ত্বেও গর্ভে সন্তান! কতটা নিরাপদ এই প্রেগন্যান্সি?
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক