সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হবে ডাকবিভাগে৷ পোস্টম্যান, আরএমএস বিভাগে কর্মী নিয়োগ করা হবে৷ ইচ্ছুক প্রার্থীরা www.westbengalpost.gov.in এই ওয়েবসাইটে গিয়েই অনলাইনে আবেদন করতে পারবেন৷ উচ্চমাধ্যমিক পাশ করলেই আপনি এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনের শেষ তারিখ ২৪ নভেম্বর৷
[পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন শূন্যপদের তালিকা]
২৬৬কে পোস্টম্যান পদে নিয়োগ করা হবে৷ তাঁদের মধ্যে এসসিদের জন্য ৬৯টি পদ এবং এসটিদের জন্য ৩৯টি পদ সংরক্ষিত৷ এই শূন্যপদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক পাশ হতেই হবে৷ বাংলা, ইংরাজি ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক৷ কম্পিউটারে জ্ঞান থাকাও প্রয়োজনীয়৷ এই শূন্যপদে আবেদনের জন্য ২৪ নভেম্বর তারিখ পর্যন্ত ন্যূনতম ১৮ বছর বয়স হতেই হবে৷ সর্বোচ্চ ২৭ পর্যন্ত বয়সিরাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ সংরক্ষিত প্রার্থীদের মধ্যে এসসি, এসটিরা সরকারি নিয়মানুযায়ী ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ছাড় পাবেন৷
[স্নাতক পাশ? আপনার জন্য রইল সরকারি চাকরির খোঁজ]
www.westbengalpost.gov.in এই ওয়েবসাইটে গিয়েই আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ কলকাতা, মালদহ, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, গ্যাংটক এবং পোর্ট ব্লেয়ারে কর্মী নিয়োগ করা হবে৷ আবেদনের জন্য ১২০ টাকা দিয়ে ইচ্ছুক প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে৷ জেনারেল বিভাগের প্রার্থীদের পরীক্ষায় বসার জন্য ৪০০ টাকা দিতে হবে৷ এসসি, এসটি এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন বিনামূল্যে৷ আগামী ২৪ নভেম্বরের মধ্যেই প্রার্থীদের আবেদন করতে হবে৷ পরীক্ষার দিনক্ষণ এখনও জানা যায়নি৷ ওই ওয়েবসাইটে গিয়েই আবেদনকারীরা জানতে পারবেন৷
সর্বশেষ খবর
-
বিরাটের পর রোহিত! আফগানিস্তান সিরিজ থেকে কার্যত ছিটকে গেলেন হিটম্যান, নেপথ্যে গম্ভীর?
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা