সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার৷ অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর পদে ২৭ জনকে নিয়োগ করা হবে৷ স্নাতক হলেই এই শূন্যপদে আবেদন করা যাবে৷ আপাতত চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷ তবে বছরখানেক পর দক্ষতার নিরিখে তাকে স্থায়ী কর্মী হিসাবে নিযুক্ত করা হবে৷ আগামী ১০ জুলাই আবেদনের শেষ দিন৷
ডাটা এন্ট্রি অপারেটর
শূন্যপদ: এই বিভাগে মোট ২৩টি শূন্যপদ রয়েছে৷ তার মধ্যে ১২টি শূন্যপদ সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ তফসিলি জাতির জন্য ৬টি এবং উপজাতির প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত বাকি চারটি শূন্যপদ৷
শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনকারীকে স্নাতক হতে হবে৷
২. কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের জ্ঞান থাকা বাধ্যতামূলক৷
৩. মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের দক্ষতাও থাকা প্রয়োজন৷
৪. নদিয়া জেলা স্থায়ী বাসিন্দা হলেই এই আবেদন গ্রাহ্য হবে৷
আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের নিরিখে আবেদনকারী ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সি হলে এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷
বেতন:
ডেটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত ব্যক্তি মাসে ১১ হাজার টাকা বেতন পাবেন৷
[ আরও পড়ুন: ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে কর্মী নিয়োগ, জেনে নিন খুঁটিনাটি]
অ্যাকাউন্ট্যান্ট
শূন্যপদ: এই বিভাগে মোট ৪টি শূন্যপদ রয়েছে৷ তার মধ্যে ২টি শূন্যপদ সাধারণ (জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীদের জন্য বাকি দুটি শূন্যপদ সংরক্ষিত৷
শিক্ষাগত যোগ্যতা:
১. এই শূন্যপদে আবেদনকারীকে বাণিজ্য বিভাগে স্নাতক হতে হবে৷
২. কম্পিউটারে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্টের জ্ঞান থাকা বাধ্যতামূলক৷
৩. আবেদনের জন্য ট্যালি এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জানা প্রয়োজন৷
৪. নদিয়া জেলা স্থায়ী বাসিন্দা হলেই এই আবেদন গ্রাহ্য হবে৷
আবেদনকারীর বয়স:
১ জানুয়ারি, ২০১৯ তারিখের নিরিখে আবেদনকারী ন্যূনতম ১৮ থেকে ৪০ বছর বয়সি হলে এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷
বেতন:
হিসাবরক্ষক হিসাবে রূপশ্রী প্রকল্পে নিযুক্ত ব্যক্তি মাসে ১৫ হাজার টাকা বেতন পাবেন৷
আবেদনের পদ্ধতি:
www.nadia.gov.in – এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে৷ ১০ জুলাই বিকাল পাঁচটার মধ্যে আবেদন করা যাবে৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ