সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জীবনবিমা নিগম বা লাইফ ইন্সিওরেন্স কর্পোরেশনে চাকরি চান? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, কলকাতা পূর্বাঞ্চল, পূর্ব মধ্যাঞ্চল, মধ্যাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, দক্ষিণ মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চলে অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ৯ হাজার ৩৯৪। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুটিনাটি।
আবেদনকারীর যোগ্যতা:
যেকোনও শাখার স্নাতক এই শূন্যপদে আবেদন করতে পারেন।
জীবনবিমার এজেন্ট বা কর্মরতরা এই শূন্যপদে আবেদনের যোগ্য।
আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২৩ হিসাবে ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: মাধ্যমিক পাশেই দক্ষিণ-পূর্ব রেলে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
আবেদনের পদ্ধতি:
www.licindia.in/careers.htm অথবা www.licindia.in ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে।
আবেদনের শেষ দিন:
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের ফি:
ফি বাবদ সাধারণ বা জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ব্যাংকে ৭৫০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ১০০ টাকা ফি জমা দিতে হবে।
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। অনলাইন পরীক্ষা নেওয়া হবে আগামী ১২ মার্চ।
[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন