সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে কর্মী নিয়োগ করবে এশিয়াটিক সোসাইটি অফ কলকাতা৷ একটি মাত্র শূন্যপদেই কর্মী নিয়োগ করবে এই সংস্থা৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে৷ এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর TASK/2018/03৷ যোগাযোগের শেষদিন ২৩ আগস্ট, ২০১৮৷
[এবার থেকে কম শিক্ষিতরাই চাকরি পাবেন রেলে]
যেকোনও শাখার গ্র্যাজুয়েটরাই পাবলিকেশন অ্যাসিস্ট্যান্ট কাম প্রুফ রিডার পদে আবেদন করতে পারবেন৷ যে কোনও স্বীকৃত ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে স্নাতকরা এই পদের জন্য আবেদনের যোগ্য৷ প্রুফ রিডিং অথবা প্রকাশনী সংস্থার কাজে অভিজ্ঞরাই এই পদের জন্য অগ্রগণ্য৷ আবেদনকারীর বয়স হতে হবে ২৩ আগস্ট, ২০১৮ তারিখের মধ্যে ২৭ বছর৷ বয়সে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী ছাড় পাবেন৷ বেতন ২৫ হাজার ৫০০টাকা থেকে ৮১ হাজার ১০০টাকা৷
[২০১৯-এর আগে ফের আড়াই লক্ষ চাকরির প্রতিশ্রুতি মোদির]
আবেদনপত্র পাওয়া যাবে http://www.asiaticsocietykolkata.org এই ওয়েবসাইটে৷ ওই ওয়েবসাইট থেকে আবেদনপত্র প্রথমে ডাউনলোড করতে হবে৷ ফর্ম ফিলাপের পর তা সরাসরি জমা দিতে এশিয়াটিক সোসাইটি অফ কলকাতার দপ্তরে৷ ফর্মের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের একটি জেরক্স কপি জমা দিতে হবে৷ আবেদন করতে হবে জেনারেল সেক্রেটারি, ১ পার্ক স্ট্রিট, কলকাতা – ৭০০০১৬-এই ঠিকানায়৷
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে