সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্টম শ্রেণি পাশ বলে কী প্রতিযোগিতার দৌড়ে পিছিয়ে পড়েছেন ভাবছেন? সেই ভাবনা এবার দূর করার সময় এসেছে। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ বা এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষ (NRS Medical College & Hospital)। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে এই হাসপাতালে কর্মী নিয়োগ করা হবে। মূলত ওই হাসপাতালের মর্গে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীদের জন্য রইল আবেদনের খুঁটিনাটি।
আবেদনের শর্ত:
১. অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।
২. আগে কোনও মর্গে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থী অগ্রগণ্য।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি বা উপজাতির প্রার্থী পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থী তিন বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: ন্যূনতম মাধ্যমিক পাশে মিলতে পারে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে চাকরি, জেনে নিন আবেদনের পদ্ধতি]
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। কবে কোন পরীক্ষা নেওয়া হবে তার দিনক্ষণ জানার জন্য প্রার্থীকে www.nrsmc.edu.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, জাতি, বয়স এবং অভিজ্ঞতার সার্টিফিকেটের জেরক্স কপিও জমা দিতে হবে। এছাড়া নিজের ঠিকানা লেখা একটি ফাঁকা খাম ওই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
দ্য প্রিন্সিপাল, এনআরএস মেডিক্যাল কলেজ, ১৩৮, এজেসি বোস রোড, কলকাতা: ৭০০০১৪।
আবেদনপত্র জমার শেষ দিন:
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন সংক্রান্ত যে কোনও তথ্যে জন্য www.nrsmc.edu.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মোটা বেতনের সরকারি চাকরি চান? জেনে নিন আবেদনের শর্ত]
সর্বশেষ খবর
-
চেহারা নিয়ে কটূক্তি, উঠল অতীতের ‘কেচ্ছা’! ভারতের টেস্টের মাঝে ভাইরাল মঞ্জরেকর-মুরলীর ঝগড়া
-
ইরান যুদ্ধে ‘মেঘনাদ’ রাশিয়া, আমেরিকাকে জব্দ করতে কোন পথে আসছে বিপুল অস্ত্র?
-
জল দুর্নীতিতে গ্রেপ্তার সত্যেন্দ্র জৈন! ‘মিথ্যে অভিযোগ’, বিজেপিকে তোপ দেগে দাবি কেজরির
-
ঘুপচি ঘর, সংকীর্ণ পথ, নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থাও! নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ৯ মৃত্যুতে সামনে ছত্রে ছত্রে অব্যবস্থা
-
‘দাউদাউ আগুন সিঁড়িতে, মরেই যেতাম’, বিভীষিকাময় মুহূর্ত ভুলতে পারছেন না আবাসিকরা