সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। নদিয়া জেলাশাসকের দপ্তরের (District Magistrate Office, Nadia) তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট জিআইএস এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ আগস্টের মধ্যে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
সিভিল/অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং/এম টেক/এমই/এমএসসি করা থাকলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২৫ থেকে সর্বোচ্চ ৪৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে BSF-এ চাকরি, জেনে নিন খুঁটিনাটি]
বিঃদ্রঃ
প্রার্থীকে অবশ্যই এ রাজ্যের বাসিন্দা হতে হবে।
আবেদনের পদ্ধতি:
[email protected] এই মেল আইডিতে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে পারেন। কিংবা নদিয়া জেলা পরিষদ দপ্তরের MGNREGA Cell-এর ড্রপ বক্সে আবেদনপত্র জমা দিতে পারেন।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। ইন্টারভিউর দিনক্ষণ জানতে http://nadia.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য http://nadia.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে পারেন।
[আরও পড়ুন: দেশ সেবায় ব্রতী হতে চান? Madhyamik পাশেই মিলতে পারে সুযোগ, জেনে নিন বিস্তারিত]
সর্বশেষ খবর
-
চিন সীমান্ত ছিল ৫ মিনিট দূরেই! নেপালের ফ্রেন্ডশিপ ব্রিজ পেরতে পেরেছিলেন শর্মিষ্ঠা? স্ত্রীর চিন্তায় দিশেহারা শুভ্রাংশু
-
পাক ম্যাচে বিরাট ভুল, কুলদীপের উপর রেগে আগুন সূর্য, ভাইরাল ভিডিওর নেপথ্যে কোন ঘটনা?
-
গোরক্ষপুরকে স্পেনের সঙ্গে তুলনা রবি কিষানের! হেসে লুটোপুটি যোগী আদিত্যনাথ
-
কাউন্সেলিং শেষ, শীঘ্রই চিকিৎসকদের সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ! বড় ইঙ্গিত স্বাস্থ্যকর্তার
-
কোহলির থেকে বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ! সবার উপরে কে? ভারতের সর্বকালের সেরা বাছলেন অশ্বিন