Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক

স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি

আবেদনের শেষ দিন ১৩ জানুয়ারি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২০, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২০, ১৮:২২

options
link
স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রইল সুখবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আগ্রহী প্রার্থীকে https://www.pnbindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৩ জানুয়ারি।

ম্যানেজার (সিকিউরিটি) পদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে। মোট ১২টি শূন্যপদের মধ্যে ৫টি সাধারণ(জেনারেল) প্রার্থীদের জন্য সংরক্ষিত। ২টি তফসিলি জাতি (এসসি), ১টি তফসিলি উপজাতি (এসটি), ৩টি অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) প্রার্থীদের জন্য সংরক্ষিত।

Advertisement

শিক্ষাগত যোগ্যতা:
যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করা যেতে পারে।

আবেদনকারীর অভিজ্ঞতা:
ন্যূনতম ৫ বছর কোনও ব্যাংকে ম্যানেজার (সিকিউরিটি) পদে কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

[আরও পড়ুন: মাধ্যমিক পাশেই মিলতে পারে লোয়ার ডিভিশন ক্লার্কের চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

আবেদনকারীর বয়সসীমা:
১ জুলাই, ২০১৯ তারিখের ভিত্তিতে ন্যূনতম ২১ থেকে ৩৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। এছাড়াও নিয়মানুযায়ী তফসিলি জাতি(এসসি), তফসিলি উপজাতি(এসটি) প্রার্থীরা ৫ বছর বয়সে ছাড় পাবেন। এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) প্রার্থীদের ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
https://www.pnbindia.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আবেদনের ফর্ম ডাউনলোড করতে পারেন।  তা পাঞ্জাব ন্যাশনালের ব্যাংকের চিফ ম্যানেজারের দপ্তরে নয়াদিল্লির দ্বারকার ঠিকানায় পাঠাতে হবে। আগামী ১৩ জানুয়ারির মধ্যে আবেদনপত্র পাঠাতে ভুলবেন না। ব্যাংকে প্রতি বছর ফি হিসাবে ৩০০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে ৫০ টাকা জমা দিতে হবে।

প্রার্থী নির্বাচন:
শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। তবে কবে, কোথায় ইন্টারভিউ হবে তা জানতে https://www.pnbindia.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৩১ হাজার ৭০৫ টাকা থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা বেতন পাবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.