সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কের চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৫ হাজার ৪৪৭টি শূন্যপদে সার্কেল বেসড অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। বাংলায় শূন্যপদ ২৬৪। আগ্রহী প্রার্থীদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
কারা আবেদনের যোগ্য?
যেকোনও শাখায় স্নাতক হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ২১ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্ধারিত নিয়মানুযায়ী, তফসিলি জাতি বা উপজাতির প্রার্থীরা ৫ বছর, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
[আরও পড়ুন: স্টেট ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ, স্নাতক হলেই করুন আবেদন]
অভিজ্ঞতা:
আবেদনকারীর যেকোনও ব্যাঙ্কে কাজের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
আবেদনের পদ্ধতি:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাঙ্কে ৭৫০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের আবেদনে কোনও ফি লাগবে না।
আবেদনের শেষ দিনক্ষণ:
আগ্রহী প্রার্থীদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মহাবিশ্বের রহস্য ভাবায়? ইসরোর মহাকাশবিজ্ঞানী হতে পারেন আপনিও]
সর্বশেষ খবর
-
আসল কে, এখনও বলেনি কমিশন! নন্দীগ্রামে ভোট ঘোষণা হতেই ‘প্রতীক’ সংঘাতে ২ তৃণমূল
-
সন্তান রক্ষার্থে এক মায়ের প্রতিশোধের গল্প, কেমন হল তাপসী পান্নু, স্বস্তিকা অভিনীত ‘গান্ধারী’?
-
নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস! এবার বিক্ষোভে উত্তাল পুণে, কী বলছে বিরোধীরা?
-
বয়স ভাঁড়ানোয় ভারতীয় দল থেকে ‘ঘাড়ধাক্কা’ বিসিসিআইয়ের, সেই ক্রিকেটারকেই পুরস্কার সিএবি’র!
-
বাংলার বুকে নতুন জামতাড়া! হোটেলে বসেই দেশজুড়ে প্রতারণা? পর্দাফাঁস বড়সড় কেলেঙ্কারির