Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
SBI Recruitment 2025

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বহু শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

জেনে নিন আবেদনের পদ্ধতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০২৫, ১৯:২৩

options
link
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বহু শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন করুন আজই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরিই লক্ষ্য? সেই মতো প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। প্রায় ১ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? আবেদনের আগে জেনে নিন খুঁটিনাটি তথ্য।

মোট শূন্যপদ- ৯৯৬

Advertisement

পদের নাম
১. ভিপি ওয়েলথ (এসআরএম)-৫০৬
২. এভিপি ওয়েলথ (আরএম)- ২০৬
৩. কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউনিভ- ২৮৪

আবেদনকারীর যোগ্যতা

১. ভিপি ওয়েলথ (এসআরএম)- এই পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ-তে ৬০ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার পাবেন। তবে ব্যাঙ্কের মার্কেটিং-এ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদিও রিলেশনশিপ ম্যানেজার হিসেবে নূন্যতম ৬ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

আবেদনের বয়স- বয়স ২৬ থেকে ৪২ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন। 

২. এভিপি ওয়েলথ (আরএম)- এই পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। ফিনান্স, মার্কেটিং, ব্যাঙ্কিং-এ স্নাতকোত্তর উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। তবে আবেদনের জন্য সেলস ও মার্কেটিংয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিলেশনশিপ ম্যানেজার হিসেবে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স- বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন। 

৩. কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউনিভ- স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স- বয়স ২০ থেকে ৩২ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন। 

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে https://sbi.bank.in/web/careers/current-openings.-এতে যান। ক্লিক করুন “ENGAGEMENT OF SPECIALIST CADRE OFFICERS ON CONTRACT BASIS (ADVERTISEMENT NO: CRPD/SCO/2025-26/17)”-এই অপশনেএরপরই মিলবে অনলাইন অ্যাপ্লাই অপশন। এরপর ধাপে ধাপে তথ্য দিলেই কাজ শেষ। 

আবেদনের মূল্য- সাধারণ প্রার্থীদের ফি জমা দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আবেদন মূল্য শূন্য।

আবেদনের শেষ তারিখ- ২৩ ডিসেম্বর, ২০২৫। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.