সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় বায়ুসেনার অগ্নিবীর বায়ু (নন কমব্যাটেন্ট) পদে কয়েক হাজার কর্মী নিয়োগ। বারাকপুর ও পানাগড় এয়ারফোর্স স্টেশনের জন্য কুক, ওয়েটার, সাফাইওয়ালা, লস্কর, ওয়াশারআপ, ওয়াটার কেরিয়ার, মুচি, টেলর ও ওয়াচম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য।
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক পাশ যুবকেরা আবেদন করতে পারেন।
আবেদনকারীর বয়সসীমা:
১৯৯৯ সালের ডিসেম্বর থেকে ২০০৫ সালের জুন তারিখের মধ্যে যাঁরা জন্মেছেন, তাঁরাই আবেদন করতে পারেন।
আবেদনকারীর শারীরিক মাপজোক:
উচ্চতা: ১৫২.৫ সেন্টিমিটার
বুকের ছাতি: ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকা দরকার।
ওজন: উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন হতে হবে।
[আরও পড়ুন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি]
প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
লিখিত পরীক্ষা, দক্ষতার পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
বিঃদ্রঃ:
- চুক্তিভিত্তিতে মোট চার বছরের চাকরি। শুরুতে ছ’মাসের ট্রেনিং। ট্রেনিং চলার সময় পাওয়া যাবে স্টাইপেন্ড।
- আগামী ২৫ অক্টোবরের মধ্যে আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে।
[আরও পড়ুন: জোড়া ডিগ্রি অর্জনের নেশায় কমছে শিক্ষার মান? কী বলছেন বিশেষজ্ঞরা?]
সর্বশেষ খবর
-
সন্দেশখালির পর সুন্দরবন, এলাকা ঘিরল এনএসজি, সঙ্গে এসটিএফ, বিএসএফ! হতবাক দ্বীপবাসী
-
নো বলে বদলে যাচ্ছে ম্যাচের ভাগ্য! বোলারদের গা-ছাড়া মনোভাবে আর্থিক জরিমানা চান গাভাসকর
-
‘রবি ঠাকুর বন্দে মাতরম গান লিখে বঙ্গভঙ্গ রদ করেছিলেন’, দিলীপের মন্তব্যে নয়া বিতর্ক
-
ফের বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, জারি হলুদ সতর্কতা, ভারী বৃষ্টি কলকাতায়?
-
মর্গে জায়গা নেই, ছড়াচ্ছে দুর্গন্ধ, শ’য়ে শ’য়ে নামগোত্রহীন দেহ কবর দিচ্ছে নেপাল! মৃতের সংখ্যা কত?