সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের ২৩ আগস্ট। দিনটি ছিল জাতীয় মহাকাশ দিবস। আর এ দিনেই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর তৈরি চন্দ্রযান ৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি অবতরণ করেছিল।
সেই ঐতিহাসিক সাফল্যের উদযাপন করল এডুডাইম স্টেমপাওয়ার্ড। স্কুল পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও মহাকাশ সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করতে এই নয়া উদ্যোগ। দেশের অন্যতম বৃহৎ মহাকাশভিত্তিক আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা “স্টেলার স্পেস কুইজ ২০২৫”-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হল রাজারহাটের আইআইটি খড়্গপুর রিসার্চ পার্কে।
খড়গপুর আইআইটি-র প্রাক্তনীদের নিয়ে গঠিত এডুডাইম স্টেমপাওয়ার্ড এর উদ্যোগে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের শীর্ষ বিদ্যালয়ের নির্বাচিত প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। সংস্থার প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব আগরওয়াল বলেন, “এটি ভারতের প্রথম বৃহৎ মহাকাশভিত্তিক ন্যাশনাল স্কুল কুইজ। আমরা চাই এই উদ্যোগের মাধ্যমে আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও উৎসাহী হোক।” এই কুইজ প্রতিযোগিতায় প্রায় ১০ লক্ষাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলেন।
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!