সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ। ফ্যাকাল্টির জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি। শূন্যপদ মোট ১০৩টি। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে আবেদন করতে হবে। বিশ্বভারতীর অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
তফশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্নদের জন্য ৪৪টি পদ সংরক্ষিত। সরাসরি নিয়োগের জন্য রয়েছে ৫৯টি পদ।
[আরও পড়ুন: ভারতীয় ডাকবিভাগে মোটা বেতনের চাকরির সুযোগ, আবেদন করতে ভুলবেন না]
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য মানদণ্ডের উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে। বিস্তারিত জানা যাবে www.vishabharati.ac.in ওয়েবসাইটে। ইন্টারভিউর মাধ্যমে শূন্যপদে নিয়োগ করা হবে। নিয়োগের জন্য নির্বাচিত আবেদনকারীদের যোগদানের আগে বা পরে পুলিশ ভেরিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।
আবেদনের ফি:
অ্যাকাডেমিক লেভেল ১০-এর ফি ১৬০০ টাকা। অ্যাকাডেমিক লেভেল ১৩(এ) এবং ১৪-র জন্য আবেদনের ফি ২ হাজার টাকা। তবে মহিলা এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের আবেদনের ফি লাগবে না।
[আরও পড়ুন: ভারতীয় সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক নিয়োগ, আবেদনের পদ্ধতি জানেন?]
সর্বশেষ খবর
-
আমেরিকা-ইরান সংঘাতে এবার অনমনীয় ‘বাহুবলী’র প্রবেশ! পেজেস্কিয়ানের বার্তায় চমক তেহরানের
-
এবার পানীয় জলের উৎসসন্ধানে ভারত-ফ্রান্স যৌথ মহাকাশ অভিযান, আকাশে উড়ে জল খুঁজবে ‘তৃষ্ণা’
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিবিরে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ