সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি ইঞ্জিনিয়ারিং পাশ? চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের (West Bengal Municipal Service Commission) মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল) পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১ মে’র মধ্যে আবেদন করতে হবে। তবে আবেদনের আগে শূন্যপদ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)
শূন্যপদ: ১টি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের অন্তর্ভুক্ত যেকোনও প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাশ।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
[আরও পড়ুন: সামান্য শর্তপূরণেই মিলতে পারে রাজ্য সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল)
শূন্যপদ: ১টি
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের অন্তর্ভুক্ত যেকোনও প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স পাশ।
আবেদনকারীর বয়সসীমা:
সর্বোচ্চ ৩৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.mscwb.org এই ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষদিন:
১ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদন করা যাবে।
আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ২০০ টাকা জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং বিশেষ শারীরিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীদের ব্যাংকে ৫০ টাকা জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচনের পদ্ধতি:
লিখিত পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
অন্যান্য তথ্যের জন্য আবেদনকারীকে অবশ্যই https://www.mscwb.org এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
[আরও পড়ুন: মোটা বেতনের সরকারি চাকরি চান? আবেদন করুন এখনই]
সর্বশেষ খবর
-
মস্ত এক ‘ভুল’ থেকেই কিংবদন্তি হয়ে উঠেছে ১০ নম্বর জার্সি
-
হাইভোল্টেজ তারে তাজিয়ার স্পর্শ! মহরমের শোভাযাত্রায় মধ্যপ্রদেশে মৃত ৩
-
আসল তৃণমূল কারা? ২১ জুলাইয়ের আগেই ভাগ্য নির্ধারণের ডেডলাইন চূড়ান্ত করলেন স্পিকার
-
ট্রাম্পের রক্তচক্ষু ফেল, মার্কিন মুলুকে জয়ী ফুটবল! গ্রুপ পর্বেই বিশ্বকাপে সর্বকালীন রেকর্ড দর্শক
-
‘প্লিজ ইস্তফা দিন’, জন্মদিনে শিক্ষামন্ত্রীকে ‘উপহার’ ককরোচ পার্টির, ১৪ মৃত পড়ুয়ার তালিকা পাঠাল কংগ্রেস