Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Free Beautician Course

বিনামূল্যে যুবক-যুবতীদের বিউটিশিয়ান কোর্স শেখাবে রাজ্য, মিলবে যাতায়াতের খরচও! জানুন খুঁটিনাটি

কীভাবে আবেদন করবেন? ক্লাস শুরু কবে থেকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৯:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৯:৫৪

options
link
বিনামূল্যে যুবক-যুবতীদের বিউটিশিয়ান কোর্স শেখাবে রাজ্য, মিলবে যাতায়াতের খরচও! জানুন খুঁটিনাটি zoom
বিনামূল্যে যুবক-যুবতীদের বিউটিশিয়ান কোর্স শেখাবে রাজ্য।

বেকার যুবক-যুবতীদের জন্য বিরাট উদ্যোগ রাজ্যের। উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে ফের শুরু হচ্ছে বিশেষ প্রশিক্ষণ শিবির। অশোকনগরের নেতাজি শতবার্ষিকি মহাবিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্য শেখানো হবে বিউটিশিয়ান কোর্স। একেবারে ফ্রি-তে কাজ শেখার পাশাপাশি পাবেন যাতায়াতের খরচও।

বিষয়টা ঠিক কী? ২০১৬ সালে বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ দিতে উৎকর্ষ বাংলা প্রকল্প চালু করে রাজ্য। এর অধীনে টেলারিং, ফিটিং, ইলেকট্রিশিয়ান, রিটেল, বিউটিশিয়ান কোর্স-সহ (Free Beautician Course) বিভিন্ন কাজ শেখানো হয়। প্রশিক্ষণের পর পরীক্ষায় পাশ করলে মেলে প্লেসমেন্টও। চলতি বছরে হেয়ার স্টাইল ও বিউশিয়ান কোর্স শেখানোর বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৩৯০ ঘণ্টার এই ট্রেনিংয়ে শেখানো হবে হেয়ার কাটিং, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার কালার, হেয়ার স্টাইলিং, আই-ব্রো, ম্যানিকিওর, পেডিকিওর, ফেসিয়াল, ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ-সহ আরও বিভিন্ন জিনিস।

Advertisement

প্রশিক্ষণের আবেদনের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। আপনার বয়স হতে হবে ১৮ বছরের বেশি। নথি হিসেবে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার নথি, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাশবই, আধার কার্ড, ছবি। কোথায় হবে এই ট্রেনিং? ক্লাস করতে আপনাকে যেতে হবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। নেতাজি শতবার্ষিকি মহাবিদ্যালয়ে চলে প্রশিক্ষণ শিবির।

তবে এই প্রশিক্ষণের আবেদনের ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। আপনার বয়স হতে হবে ১৮ বছরের বেশি। নথি হিসেবে জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার নথি, জাতিগত শংসাপত্র, ব্যাঙ্কের পাশবই, আধার কার্ড, ছবি। কোথায় হবে এই ট্রেনিং? ক্লাস করতে আপনাকে যেতে হবে উত্তর ২৪ পরগনার অশোকনগরে। নেতাজি শতবার্ষিকি মহাবিদ্যালয়ে চলবে প্রশিক্ষণ শিবির। জানা যাচ্ছে, প্রশিক্ষণের পর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের দেওয়া হবে যাতায়াতের খরচের অর্থ। যদিও তার অঙ্ক এখনও জানা যায়নি। এছাড়া মিলবে সরকারি সার্টিফিকেট ও প্লেসমেন্ট। তাই আর দেরি করবেন না। আবেদন করতে যোগাযোগ করুন ৮৫৮৩৯৮১৮৯৯-এই নম্বরে। বুক করে ফেলুন আপনার আসন। ১৫ মার্চের পর শুরু হবে ক্লাস। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.