সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি মুক্তির পর থেকেই বইছে প্রশংসার বন্যা৷ নোটবন্দির বাজারেও ইতিমধ্যেই ২৫ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি৷ ক্রীড়াভিত্তিক ছবি হিসেবে দঙ্গল-এ অসাধারণ অভিনয়ের জন্য কুর্নিশ পাচ্ছেন আমির খান৷ সেই তিনি কিনা ছবিতে এক মারাত্মক ভুল কর ফেললেন!
কী সেই ভুল? এ ছবি আসলে কুস্তিগির মহাবীর ফোগাটের জীবন নিয়ে তৈরি৷ তাঁর জীবনের সঙ্গেই উঠে এসেছে মেয়ে গীতা ও ববিতা ফোগাটের জীবনও৷ আসলে মহাবীর নিজে শুধু কুস্তির শীর্ষে পৌঁছননি, বরং নারী ক্ষমতায়নের আলোটিও জ্বালিয়েছিলেন কুস্তির সূত্রেই৷ তাঁর মেয়েরাই প্রমাণ করেছিলেন সে কথা৷ আর তাই মহাবীরের জীবন ও কৃতিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গীতা ও ববিতার কথাও৷ সেখানেই বড় ভুল থেকে গিয়েছে ছবিতে৷ ২০১০ সালে কমনওয়েলথ গেমসে গীতা ফোগাট সোনা জিতেছিলেন৷ সে ম্যাচের স্কোর ছিল ১-০, ৭-০৷ ছবিতে যে ম্যাচ দেখানো হয়েছে সেখানে স্কোর কিন্তু, ৩-০, ৪-৬ ,৬-৫৷
আসলে এই ম্যাচটিই ছবির ক্ল্যাইম্যাক্স৷ তাই যতটা টানটান উত্তেজনা জারি রাখা যায় তাই করেছেন পরিচালক৷ কখনও কখনও পরিচালক সিনেমায় স্বাধীনতা নিতে পারেন৷ বাস্তব ঘটনাকে নিজের মতো ব্যাখ্যা করতেই পারেন৷ কিন্তু যেখানে গীতার জীবনই হুবহু উঠে এসেছে, সেখানে ম্যাচের ফলাফল আলাদা হয় কী করে৷ এই প্রশ্নই তুলেছেন অনেকে৷ বলিপাড়ায় মিঃ পারফেকশনিস্ট হিসেবেই পরিচিত আমির৷ সেক্ষেত্রে তাঁর ছবিতেই এ ধরনের তথ্যবিকৃতি পেয়ে রীতিমতো হতবাক দর্শক৷
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?