সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট৷ কিন্তু বিতর্কের ঊর্ধে নন তিনিও৷ পাপারাজ্জিদের নজর এড়িয়ে যায় না তাঁর কাজকর্মও৷ রমজান মাস চলছে। এরই মধ্যে মেয়ে ইরা খানের সঙ্গে খেলার ছবি পোস্ট করেছিলেন সুপারস্টার আমির খান। ব্যস! তাতেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ৷ নিশানা করেছেন বাবা-মেয়ের সম্পর্কেও৷
[ভোল পালটে ক্যামেরার সামনে নজর কাড়লেন গ্ল্যামারাস প্রিয়াঙ্কা]
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রাখেন আমির খান৷ তিনি যান না কোনও অ্যাওয়ার্ড সেরিমনিতে৷ তেমন বড় ইভেন্ট না হলে, তাঁর নাগাল পাওয়া মুশকিল৷ বছরে একটি সিনেমা করেন তিনি৷ সেটাও হয় ব্লকবাস্টার হিট৷ তাঁকে বেশি দেখতে পাওয়া যায় সমাজ সচেতনতামূলক কর্মসূচিতে৷ খুব প্রয়োজন না পড়লে খোলেন না মুখ৷ নিজের জগতে, নিজের মতোই থাকেন৷ কিন্তু এহেন আমিরও যে কোনও সময় বিতর্কে জড়াবেন না, তা হতে পারে? আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় সর্বদা অ্যাক্টিভ নেটিজেনরা৷ কোনও কিছু তাঁদের অপছন্দ হলেই সরব হন তাঁরা৷ এবার মিস্টার পারফেকশনিস্টের ক্ষেত্রেও তাই হল৷ সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে বড় মেয়ে ইরা খানের সঙ্গে খেলার একটি ছবি পোস্ট করেছিলেন আমির৷ আর তা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক৷
[সিনেমাতেই শ্রদ্ধা ঋতুপর্ণকে, তৈরি হচ্ছে ‘সিজন গ্রিটিংস’]
নেটিজেনদের একটি অংশের ছবিটি দেখে অশ্লীল মনে হয়েছে৷ রমজান মাস চলাকালীন এমন ছবি দেওয়া তাদের বিচারে নিয়ম বিরুদ্ধ৷ ছবিটি নিয়ে আমিরকে সমালোচনায় বিদ্ধ করেছেন তাঁরা৷ এমনকি সমস্ত সীমা লংঘন করে বিষয়টিকে যৌনতার দিকেও নিয়ে গিয়েছেন৷ তবে সমাজে রয়েছে দুটি দিক- সাদা ও কালো৷ নেটিজেনদের অন্য একটি অংশ আবার এই খারাপ সমালোচকদের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ পাশে দাঁড়িয়েছেন বলিউড সুপারস্টারের৷ এইসবের মাঝে আমির খান কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ৷ এখনও নিজের ফেসবুক থেকে ডিলিট করেননি ছবিটি৷
সর্বশেষ খবর
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?
-
‘যে খেলবে, তার উন্নতি হবে’, কমনওয়েলথ পদকজয়ীদের সঙ্গে সাক্ষাতে মোদির মুখে ‘ফ্রেন্ডস’ বার্তা
-
রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের বদলে গরম জল! সত্যিই কি কাজ করে এই ঘরোয়া টোটকা?
-
গসিপের দাম ৩০০ টাকা! পরনিন্দা-পরচর্চা থেকে আয় করেই জোড়া বাড়ির মালকিন বৃদ্ধা
-
৯ জেলা পরিষদ সদস্যকে ঘাড়ধাক্কা কালীঘাট তৃণমূলের! সোশাল মিডিয়ায় মহুয়া লিখলেন, ‘স্বার্থপর গদ্দার’