সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মিস্টার পারফেকশনিস্ট’ কি আর তাঁকে এমনি এমনি বলা হয়! বছরের পর বছর নিজের প্রতিটি ছবিতে এই নামের যথার্থ মর্যাদা রেখেছেন তিনি৷ তাঁর আপকামিং ছবি ‘দঙ্গল’-এও এর ব্যতিক্রম হল না৷
এবার কী করলেন আমির খান? গীতা ও ববিতা ফোগাটের বাবার ভূমিকায় তাঁকে যাতে কোনওভাবেই সেই চেনা চকোলেট হিরো আমির খান না মনে হয়, তার জন্য চূড়ান্ত কসরত করলেন তিনি৷ সিক্স প্যাক অ্যাব উধাও করে দিয়ে রীতিমতো গোলগাল একজন মধ্যবয়সি ব্যক্তিতে পরিণত করলেন নিজেকে৷ না, প্রযুক্তি বা কৃত্রিম পোশাকের সাহায্য নিয়ে নয়৷ দিনরাত জাঙ্ক ফুড খেয়ে ২৫ কিলো ওজন বাড়িয়ে ফেলেছিলেন তিনি৷ তবে অবশ্যই ডক্টর নিখিল ধুরন্ধরের পরামর্শ মেনে৷ ঠিক কী ধরনের বা কতটা খাবার খেলে তাঁর ওজন বাড়বে, সেই সব ভালভাবে জেনে নিয়ে ছিলেন বলিউড সুপারস্টার৷
ছবিতে যেমন বাবা মহাবীর ফোগাটকে দেখা যাবে, তেমনই দেখানো হয়েছে মহাবীরের কুস্তি জীবনও৷ ফলে প্রয়োজন ছিল রাফ-টাফ অ্যান্ড ফিট আমিরকেও৷ পরিচালক নীতেশ তিওয়ারি আমিরকে প্রস্তাব দিয়েছিলেন, প্রথমে কুস্তিগির মহাবীরের শুটিং করা হোক৷ তারপর ওজন বাড়িয়ে বাবা মহাবীরকে তুলে ধরা হবে৷ কিন্তু মিস্টার পারফেকশনিস্টের কাজ করার ধরন যে এক্কেবারে হটকে, তা আর কার অজানা! সটান বলে দিলেন, আগে মোটা হবেন, তারপর ওজন কমাবেন৷ কারণ একবার ওজন বাড়িয়ে ফেললে আর রোগা হতে ইচ্ছেই করবে না৷ যেমন কথা তেমন কাজ৷ ফিটনেস প্রশিক্ষক রাহুল ভাট, রাকেশ উদিয়াররা দিন রাত এক করে স্থূল আমিরকে ফিট করে তোলেন৷
‘হানিকারক বাপু’ ছবিতে শুধু দুই মেয়েকেই কসরত করাননি, নিজে তার দ্বিগুণ খেটেছেন৷ নিজেই দেখে নিন সেই ভিডিও৷
সর্বশেষ খবর
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে শান্তিচুক্তি নিয়ে, এবার যুদ্ধ থামবে?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার