সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি যে সুপারস্টার, তা তো আর সিক্রেট নয়৷ তবে বলিপাড়ায় এবার ফাঁস হল তাঁর ‘সিক্রেট’ লুক৷ হ্যাঁ, ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমির খানকে কোনরূপে দেখবে দর্শক তারই ইঙ্গিত মিলল৷ বলিঅন্দরের খবর, সম্প্রতি ফাঁস হয়েছে এ ছবিতে আমিরের লুক৷
বরাবরই ছবিতে নিজের লুক নিয়ে পরীক্ষা করতে ভালবাসেন আমির৷ ‘থ্রি-ইডিয়টস’ ছবির কলেজ ছাত্র থেকে ‘পিকে’ ছবির ভিনগ্রহের বাসিন্দা-নানা লুকে রূপোলি পর্দায় হাজির হওয়া যেন তাঁর নিজস্ব ট্রেন্ড৷ চরিত্রের প্রয়োজনে সব নায়কই লুক বদলান, কিন্তু ব্যতিক্রম মিঃ পারফেকশনিস্ট৷ রীতিমতো পরীক্ষার পর্যায়ে তিনি এই কাজ করে থাকেন৷ নিজেকে সবসময়ই লুকে আলাদা করে থাকেন তিনি৷তাই ‘দঙ্গল’ ছবিতে যখন তাঁকে দেখা যাবে এক কুস্তিগিরের ভূমিকায়, তারপরই এ ছবিতে তিনি এক সঙ্গীত পরিচালক৷ যিনি এক আপকামিং সিঙ্গারকে স্টারডমের দোরগোড়ায় পৌঁছে দেবেন৷ আর এ ছবিতেও জারি তাঁর পরীক্ষা৷ আর তাই বেশ ‘হটকে’ লুকেই দেখা গেল তাঁকে৷ কিন্তু কেন এরকম খ্যাপাটে লুকে সাজানো হয়েছে আমিরকে তা অবশ্য এখনও পরিষ্কার নয়৷ তবে তাঁর চরিত্রটি যে কেমন হতে চলেছে, তার একটা ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে তাঁর এই লুক থেকেই ৷
সর্বশেষ খবর
-
১০ নম্বর জার্সিই প্রাণ, অক্ষমতাকে চ্যালেঞ্জ করে ‘তে আমো’ মন্ত্রে মেসি সাক্ষাতে খুদে ভক্ত মাণিক!
-
অন্ধ হবে শত্রুর ‘চোখ’! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে দিল্লিকে এস-৫০০, সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
আইপিএলের পর আর মাঠেই নেই, ফের চোটে টিম ইন্ডিয়ায় অনিশ্চিত হার্দিক, কেন এত সমস্যা?
-
‘হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বর’, মেসির অবসর ঘোষণায় মন খারাপ ‘ভক্ত’ করিনার
-
হৃদয়ে কৃষ্ণপ্রেমের জন্মই কি ভক্তের প্রকৃত সিদ্ধি! কেন পালিত হয় জন্মাষ্টমী?

