সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের সুপারস্টার আমির খানের ছবি ‘সিক্রেট সুপারস্টার’ এদেশে তেমন ভাল ব্যবসা করতে না পারলেও, চিনে ব্যবসার নিরিখে ছাড়িয়ে গিয়েছে এ দেশের ব্লকবাস্টার সিনেমা ‘পদ্মাবত’-কেও। হ্যাঁ ঘটনাটা শুনতে অদ্ভুত মনে হলেও, এটাই সত্যি! অনেকদিন আগেই চিনে রিলিজ করেছিল ‘সিক্রেট সুপারস্টার’। তারপর কেটে গিয়েছে বেশ কিছুদিন। সকলে ভেবেছিল ১০০ কোটির পর আর বেশিদূর এগোতে পারবে না এই ছবি। কিন্তু সবার সব অনুমানকে মিথ্যে করে দিয়ে এবার ৯০০ কোটি টাকার ব্যবসা করল ‘সিক্রেট সুপারস্টার’। আর সেই খবর শোনা মাত্র আনন্দে আত্মহারা হয়ে আমির ঠিক করে ফেলেছেন আগামী ২১ ফেব্রুয়ারি তিনি এই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতে একটা বিশেষ পার্টির বন্দোবস্ত করবেন।
[কাজ পেতে অভিনেতারাও শরীর বিকিয়ে দেন, বিস্ফোরক উক্তি একতার]
যদিও বর্তমানে আমির ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিং নিয়ে প্রচন্ড ব্যস্ত। তাই অন্য কোনওদিকে সময় দেওয়ার মত সময়ই নেই মিস্টার পারফেকসনিস্টের হাতে। কিন্তু তাও ‘সিক্রেট সুপারস্টার’-এর এই আশাতীত সাফল্যে আত্মহারা হয়ে গিয়েছেন তিনি। তাই এত ব্যস্ততার মধ্যেও জানিয়ে দিয়েছেন আগামী ২১ ফেব্রুয়ারি রাতে সকলে মিলে জমিয়ে পার্টি করবেন। যদিও সকলে বলতে তিনি কাকে কাকে বোঝাতে চেয়েছেন সেটা এখনও খুলে বলেননি। তবে বলি জগতের আনাচে কানাচে খবর ঘুরছে আমির খানের এই বিশেষ অনুষ্ঠানে সম্ভবত উপস্থিত থাকবেন বলিউডের অন্যান্য খানেরাও। আবার এই পার্টির জন্যই নাকি ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিংয়ের সময়েও পরিবর্তন এনেছেন আমির। যাতে ২১ তারিখ রাতে তিনি নিশ্চিন্তে পার্টি করতে পারেন তার জন্য ২০ ও ২১ তারিখ সারাদিন এই ছবির শুটিং করবে তাঁর টিম।
আমির খান স্বয়ং এই বিষয় নিয়ে বলেছেন, ‘চিনে গিয়ে আমি দেখেছি ওখানকার লোকজন আমাকে ভীষণ ভালবাসে। এর আগেও ‘পিকে’ এবং ‘দঙ্গল’ ওখানে খুব ভাল ব্যবসা করেছে। কিন্তু তাই বলে ‘সিক্রেট সুপারস্টার’-ও যে এত ভাল ব্যবসা করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। তবে লোকে যে আমার ছবিটা দেখছে এবং তাঁদের ভাল লাগছে এটাই আমার কাছে বিরাট ব্যাপার। আমি ওখানকার সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
[হৃতিকের তাড়িয়ে দেওয়া ম্যানেজারকেই কাজে রাখলেন কঙ্গনা]
সর্বশেষ খবর
-
ব্রিকসে চড়ছে কূটনীতির পারদ! ‘বিরল খনিজকে হাতিয়ার নয়’, জিনপিংকে পাশে নিয়েই বার্তা মোদির
-
‘অশ্রু কেবল সংখ্যালঘু’, চিন্ময় প্রভুকে নিয়ে নতুন কবিতায় গর্জে উঠলেন শ্রীজাত
-
স্বামীকে বাবা-মায়ের থেকে আলাদা থাকতে বাধ্য করা নিষ্ঠুরতা! মহিলাকে ভর্ৎসনা হাই কোর্টের
-
প্রতিবেশী মহিলাদের সুদের টোপ, লাখ লাখ হাতিয়ে ‘ভ্যানিশ’ দুর্গাপুরের চম্পা!
-
কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে ঋত শিবিরের কাউন্সিলররা, খড়গপুরে চাপানউতোর