সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়েই শুরু হয়েছিল সিনেমার শুটিং৷ স্টারকাস্টের জনপ্রিয়তাও তুঙ্গে৷ এরই মধ্যে ‘পদ্মাবতী’র সেটে ঘটে গেল বড় দুর্ঘটনা৷ ফ্লোরে কাজ করতে গিয়ে ৫ ফুট উচ্চতা থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের৷ মৃতের নাম মুকেশ ডাকিয়া (৩৪)৷
জানা গিয়েছে, ফিল্ম সিটিতে পদ্মাবতীর সেট তৈরির কাজ হচ্ছিল৷ সেখানে রঙের কাজ করছিলেন মুকেশ৷ হঠাৎ পাঁচ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সঞ্জয়লীলা বনশালি৷ মুকেশের পরিবারের সঙ্গে দেখা করে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে৷
তবে ঘটনার পরই রণবীর-দীপিকার ছবির সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ বিষয়টি খতিয়ে দেখা হবে আশ্বাস দিয়েছে পুলিশ৷ আপাতত আরে পুলিশ স্টেশনে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে মামলা রুজু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?
-
গোল সেলিব্রেশনে লাফ দিয়ে সোজা টানেলে, চোট পেয়ে জানলেন গোল বাতিল! ভিডিও ভাইরাল
-
কলকাতার রাজপথে ‘হর ঘর তেরঙ্গা’ যাত্রায় জাতীয় পতাকা হাতে মুখ্যমন্ত্রী, শামিল হাজার হাজার মানুষ