সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের দিনও কাজে ব্যস্ত ছিলেন জুনিয়র কাপুর৷ একদিকে তাঁর আগামী ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির প্রমোশন করছেন আর অন্যদিকে ‘জগ্গা জাসুস’ ছবিতে অভিনয় করছেন৷ এই চরম ব্যস্ততার মধ্যেও জন্মদিনে সারপ্রাইজ পেলেন রণ৷
জানা গিয়েছে, তাঁকে কাজের মাঝেই এসে বার্থডে সারপ্রাইজ দেন তাঁর দুই বন্ধু আদিত্য রায় কাপুর এবং অর্জুন কাপুর৷ জন্মদিন উপলক্ষে ফুটবল কেক নিয়ে রাত সাড়ে এগারোটা নাগাদ হাজির হন তাঁর বন্ধুরা৷
আর তাঁদের সঙ্গে রণবীরের জন্মদিনে শামিল হন ‘জগ্গা জাসুস’ ছবির পরিচালক অনুরাগ বসু এবং ছবির অন্যান্য কলাকুশলীরা৷ রাত একটা পর্যন্ত একসঙ্গে সময় কাটান তাঁরা৷ সূত্রের খবর, সারপ্রাইজ বার্থডে ব্যাশ বেশ উপভোগ করেছেন রণ৷

বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ রেখে সেটের সবাই তাঁর জন্মদিনের উৎসবে মেতে উঠেছিলেন৷ কিন্তু একই ছবির জন্য বর্তমানে শুটিং করলেও রণবীরের জন্মদিনে সেটে দেখা মিলল না ক্যাটের৷ অন্যবারের মতো তাই রণকে জন্মদিনের সারপ্রাইজটা তাঁর প্রেমিকা দিলেন না! বন্ধুদের সঙ্গেই মেতে থাকতে হল তাঁকে!
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট