সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে কলকাতা শহর জুড়ে প্রতিবাদী মিছিল। মিছিলে বিচার চেয়ে গর্জে উঠেছেন সেলেব থেকে সাধারণ মানুষ। শহরের এমন পরিস্থিতিতেই শুক্রবার সন্ধে নাগাদ দক্ষিণ কলকাতার সাদার্ন অ্য়াভিনিউয়ের রাস্তায় এক বাইক আরোহী হাতে আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। ফেসবুক লাইভে এসে পায়েল জানালেন কীভাবে তাঁর সামনে এসে, তাঁর গাড়ির জানলার কাচ ভেঙে দেয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
তা ঠিক কী ঘটে?
অভিনেত্রী পায়েল ফেসবুক লাইভে এসে জানান, ”বাধ্য হয়েই ফেসবুক লাইভে এলাম। আপনারা দেখুন কী অবস্থা। এখন আমি ২৭, এ সাদার্ন অ্য়াভিনিউয়ের সামনে। কলকাতা শহরে এত প্রতিবাদ হচ্ছে, তার মধ্যেই একটি মেয়ের ন্যূনতম নিরাপত্তা নেই। ছেলের বাইকটা আমার গাড়িতে ধাক্কা দেয়। আমিই ড্রাইভ করছিলাম। ছেলেটা আমার গাড়ির কাছে এসে জানলা খুলতে বলে। শ্লীলতাহানির ভয়ে আমি স্বাভাবিকভাবেই গাড়ির জানলা খুলিনি। তারপরই ছেলেটি এসে আমার গাড়ির জানলায় ঘুঁষি মেরে কাচ ভেঙে দেয়। পুলিশ এসে আমাকে উদ্ধার করে। আমার গাড়ির ভিতর থেকে বের হতে ভয় লাগছিল। কলকাতা শহরে এটাই মেয়েদের নিরাপত্তা!” অভিনেত্রী জানিয়েছেন পুলিশ আটকও করেছে অভিযুক্তকে।
সর্বশেষ খবর
-
রাজের স্মৃতিচারণায় অঝোরে কান্না, স্বামীর মৃত্যুশোক সামলাতে কী করছিলেন মন্দিরা?
-
ক্যারাটে-কুংফু শেখানোর নামে হস্টেলে নাবালিকার যৌন নিগ্রহ! গ্রেপ্তার মার্শাল আর্ট শিক্ষক
-
পুলিশ কুকুরদের পাত থেকে বাদ রেড মিট! মেনুতে বাড়তি কী থাকছে?
-
‘ঘুরে দাঁড়ানো সহজ ছিল না’, প্যারিসের হতাশা ভুলে ইতিহাস গড়ে উইম্বলডনের রাজা সিনার
-
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ‘গ্যাংওয়ার’, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, খুন কুখ্যাত দুষ্কৃতী