Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬

ভোল পালটে ক্যামেরার সামনে নজর কাড়লেন গ্ল্যামারাস প্রিয়াঙ্কা

দেখুন ছবি ও ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০১৮, ২০:২৫

options
link
ভোল পালটে ক্যামেরার সামনে নজর কাড়লেন গ্ল্যামারাস প্রিয়াঙ্কা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ছবিই সুপারহিট। পরিচিতি গড়ে দিয়েছিল টলিউডে। পেয়েছিলেন ভালাবাসার মানুষকে। তবে মানুষের জীবনে কিছুই স্থায়ী নয়। প্রিয়াঙ্কা সরকারের জীবনেও হয়নি। প্রথম ছবির পর কেরিয়ারের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হয়েছে। ছেলে সহজের জন্মের পর রাহুলের সঙ্গেও বিচ্ছেদ হয়েছে। বেড়েছিল ওজনও। ব্রাত্য হতে শুরু করেছিলেন গ্ল্যামারের দুনিয়ায়। কিন্তু হার মানতে রাজি ছিলেন না প্রিয়াঙ্কা। তাই খারাপ সময়ও দীর্ঘস্থায়ী হল না। ‘চ্যাম্প’-এর স্টাইলেই কামব্যাক করেছেন নায়িকা। ফের অপরিহার্য হয়ে উঠেছেন স্টুডিওপাড়ায়। ছবি দেবের হোক কিংবা জিতের, তিনিই সেখানে থাকবেনই। এরই মধ্যেই পরিচালক অর্ণব মিদ্যার ‘অন্দরকাহিনি’র জন্য পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

[অশালীন দৃশ্য ও সংলাপের অভিযোগ, পাকিস্তানে নিষিদ্ধ ‘বীরে দি ওয়েডিং’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজেকে নতুন করে গড়েছেন প্রিয়াঙ্কা। কমিয়েছেন ওজন। নতুন এই রূপে টলিউডের প্রথমসারির নায়িকাদের দিব্যি টক্কর দিচ্ছেন তিনি। দেখার মতো নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইলও। বেশিরভাগই তথাগত ঘোষের ফটোগ্রাফি। যাতে গ্ল্যামার ক্যুইন হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি মুম্বইয়ে ছিলেন। সৈকতে ক্যাজুয়াল লুকেও অনবদ্য তিনি।

 

#MEandBOMBAY …

A post shared by PriyankaSarkar (@priyankasarkarz) on

[বয়সে ১০ বছরের ছোট, এই হলিউড তারকার সঙ্গেই প্রেম করছেন প্রিয়াঙ্কা?]

‘কবীর’-এ এসটিএফ অফিসারের চরিত্রে দর্শকদের নজর কেড়েছেন। ইদে আবার আসছে ‘সুলতান দ্য সেভিয়র’। জিতের বোনের চরিত্রে দেখা যাবে নায়িকাকে। হাতে রয়েছে বিরসা দাশগুপ্তের ‘ক্রিসক্রস’। ব্যস্ততা তুঙ্গে। যেটুকু অবসর মেলে পুরোটা ছেলে সহজের জন্য রাখা থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

[বলিউডের আসল ‘ক্যুইন’ আলিয়া, প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা রানাউত]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.