সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিমে গিয়ে ভীমের পাশে শরীরচর্চা করছেন, অথবা সুইমিং পুল থেকে ভিজে কাপড়ে উঠে আসছেন লাস্যময়ী দ্রৌপদী৷ এমন মহাভারত কেউ কখনও দেখেছেন? হয়তো না৷ সেই চিরাচরিত ট্র্যাডিশন ভেঙে এবার মহাভারতকে এক্কেবারে অন্য ঢঙে তুলে ধরলেন পরিচালক অক্ষত বর্মা৷ তাঁর শর্ট ফিল্ম ‘মামাজ বয়েজ’-এ মহাভারতের গায়ে লেগেছে আধুনিকতার ছোঁয়া৷ তাই এই মহাভারত কিন্তু কোনওভাবে শিশুদের জন্য নয়৷ কারণ টিভি-র পর্দায় দেখা মহাকাব্যের সঙ্গে এর কোনও সামঞ্জস্য নেই৷

কখনও মনে প্রশ্ন এসেছে, দ্রৌপদী আধুনিক নারী হলে কীভাবে সংসার করতেন? মা কুন্তী ও পাঁচ স্বামীকে কীভাবেই বা সামলাতেন তিনি? যদি এসে থাকে, তাহলে এই স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখলেই সেসব অব্যক্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন৷
দ্রৌপদীর চরিত্রে নিজেকে বেশ আকর্ষণীয় করে তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি৷ কুন্তীর ভূমিকায় দেখা গিয়েছে নীনা গুপ্তাকে৷ এছাড়াও অরুণোদয় সিং, ভিভান শাহর মতো জনপ্রিয় তারকারা অভিনয় করেছেন৷ আধুনিকতার জাঁতাকলেও যে মায়ের প্রতি ছেলেদের শ্রদ্ধা এতটুকু কমেনি, ছবির শেষে পরিচালক সেই বার্তাই দিয়ে গেলেন৷
এবার শর্ট ফিল্মটি দেখে বলুন তো আপনার কেমন লাগল!
https://www.youtube.com/watch?v=YKAXzjnAbA0
সর্বশেষ খবর
-
এনডিতে যোগ দিচ্ছেন ককরোচ পার্টির অভিজিৎ দীপকে? চাঞ্চল্যকর মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের
-
এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির
-
পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, ‘অবৈধ নির্মাণে বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর