Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারী দিবসের শুভেচ্ছায় কেন নেই ঐশ্বর্য? প্রশ্নের মুখে অমিতাভ

বচ্চন পরিবারে ভাঙন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২১, ১৭:২৪

options
link
নারী দিবসের শুভেচ্ছায় কেন নেই ঐশ্বর্য? প্রশ্নের মুখে অমিতাভ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটারে ছবি আপলোড করেছিলেন। তার যে এমন পরিণতি হতে পারে আগে আন্দাজ করতে পারেননি অমিতাভ বচ্চন। নিজের পোস্টে স্ত্রী জয়া বচ্চন, মেয়ে শ্বেতা-সহ দুই নাতনি নভ্যা নাভেলি ও আরাধ্যা বচ্চনের সকলের ছবি দিয়েছেন বিগ বি। কিন্তু বউমা ঐশ্বর্যের ছবিই নেই। এতেই ক্ষুব্ধ নেটিজেনরা।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[স্ত্রী অঞ্জলির উপর গোয়েন্দাগিরি করেছিলেন নওয়াজ?]

নিজের পোস্টে কার্যত স্বচ্ছ ভারতের হয়েই সওয়াল করেছেন বলিউডের শাহেনশা। তাঁর সঙ্গে নিজের একটি ইউটিউব লিঙ্কও দিয়েছেন। যা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে স্বচ্ছ ভারত মিশনের সেনানিদেরও শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি। কিন্তু নিজের পুত্রবধূকেই পোস্টে ঠাঁই দেননি তিনি। কেন এমন পক্ষপাতিত্ব করলেন অমিতাভ? এই প্রশ্নের সম্মুখীনই হতে হয়েছে তাঁকে।

 

ইদানীং বি-টাউনে কান পাতলেই বচ্চন পরিবারে ভাঙনের খবর মিলছে। শোনা যাচ্ছে, এই জন্যই স্ত্রীকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকছেন অভিষেক। এরই মধ্যে হোলিতে আরাধ্যা-ঐশ্বর্যর শামিল হওয়ায় মনে করা হয়েছিল বিষয়টি মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু অমিতাভের টুইটে নতুন করে বিতর্ক বাড়িয়ে দিল।

[সে এক অদ্ভুত মুহূর্ত! মাস্টারমশাই কাঁদছেন, আমারও চোখে জল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.