সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বিশ্বসুন্দরী৷ তাঁর মোহময়ী ওই রূপের কাছে বারবার ডুব দিয়েছে কোটি কোটি পুরুষ হৃদয়৷ অপূর্ব সেই সৌন্দর্য্যের কাছে হার মেনেছে তাঁর ভক্তকূল৷ ৪৫ বছরের জন্মদিনে অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন রাই সুন্দরী৷
[আবার মা হতে চলেছেন করিনা!]
১৯৭৩-এর ১ নভেম্বর তাঁর জন্ম৷ বলিউডের রানি হতেই যেন তাঁর আগমন৷ ১৯৯৪-এ প্রথম পদক্ষেপ৷ মাত্র ২১ বছরে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন রাই সুন্দরী৷ সেই শুরু৷ তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ বলিউড থেকে টলিউডে ঝড় বইয়ে দিয়েছেন তিনি৷ ‘তাল’, ‘গুরু’, ‘দেবদাস’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘রেনকোট’, ‘গুজারিশ’, ‘চোখের বালি’ একের পর এক হিট সিনেমায় বারবার প্রমাণ করেছেন নিজেকে৷ তিনিই বলিউডের প্রথম তারকা, যাঁর মোমের মূর্তি রাখা হয়েছিল মাদাম তুঁসোয়৷ তিনিই কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম ভারতীয় জুরি মেম্বার হয়েছিলেন৷ সবচেয়ে কম বয়সে পদ্মশ্রী সম্মান পেয়েছেন ঐশ্বর্য৷
[ফাঁস হল ‘ভারত’ ছবিতে সলমনের লুক, চিনতে পারছেন?]
মোহময়ীকে নিয়ে বহু পুরুষই স্বপ্ন দেখেছেন৷ কিন্তু রাইসুন্দরীর মন জুড়ে রয়েছেন অভিষেক বচ্চন৷ জন্মদিনে টুইট করে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন তিনি৷ টুইটের ওই ছবি মন ছুঁয়েছে নেটিজেনদের৷
[বিশ্বের সেরা ১০০-র তালিকায় বাংলার ‘পথের পাঁচালি’]
অনুরাগ বসু ‘লাইফ ইন আ মেট্রো’-এর সিক্যুয়েল তৈরি করছেন৷ ওই সিনেমার শুটিংয়েই ব্যস্ত রয়েছেন অভিষেক বচ্চন৷ আজকের দিনটা একটু স্পেশ্যাল৷ তাঁর ঘরনির জন্মদিন বলে কথা৷ সময় বের করে তাই ঐশ্বর্যকে নিয়ে গোয়াতেই রয়েছেন অভিষেক৷
[জানেন, নিক-প্রিয়াঙ্কার বিয়েতে কারা আমন্ত্রিত?]
আরাধ্যা এবং পরিবারের অন্যান্যদের নিয়ে কেক কেটে আজকের এই বিশেষ দিনটি উপভোগ করেন তাঁরা৷
সর্বশেষ খবর
-
বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তুপই ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?
-
আইপিএলের মতোই টি-টোয়েন্টি লিগ, মার্কি প্লেয়ার শুভমান-অভিষেকরা, তুঙ্গে উন্মাদনা
-
‘কুণাল বললে প্রোমোশন, মানুষ বললেই দোষ!’, হালিশহরে ডাকাতরানি প্রসঙ্গে কী বললেন দিলীপ ঘোষ?
-
হালিশহরের নিহত তৃণমূল কর্মীর বাড়ি যাচ্ছেন শুভেন্দু, বদলের বাংলায় সৌজন্যের নজির
-
মেঘ সরিয়ে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?