সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:বলিউডে এখন বায়োপিকের ধুম। মেরি কমের বায়োপিক থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনির বায়োপিক- বক্স অফিসে একসময় রাজত্ব করছিলেন ক্রীড়াবিদরা। মেরি কমের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া, ধোনির চরিত্রে সুশান্ত সিং রাজপুত এককথায় সুপারহিট। আগামিদিনে অভিনেতা সঞ্জয় দত্তের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জীবন নিয়েও তৈরি হচ্ছে ছবি।যেখানে তাঁর চরিত্র সেলুলয়েডে তুলে আনবেন অভিনেতা অনুপম খের। সবমিলিয়ে বলিউড এখন সরগরম বায়োপিকে।
[পাকিস্তানে মুক্তি পিছিয়ে গেল সলমনের ‘টিউবলাইট’-এর]
তবে শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও আসতে চলেছে বায়োপিক। বাবা রামদেবের বায়োপিক নিয়ে আসছেন অজয় দেবগণ। বলিউডে এখন তা নিয়েই চলছে কানাঘুষো। তাহলে কি বাবা রামদেবের চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে? এ ব্যাপারে এখনও অবশ্য কোনও কথাই বলেননি অভিনেতা। তবে সূত্রের খবর অনুযায়ী যোগগুরু রামদেবের বায়োপিক নিয়ে প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হয়ে গেছে। তবে বড়পর্দার বদলে কেন ছোটপর্দায় এই বায়োপিক নিয়ে আসছেন অজয়, তা অবশ্য খোলসা করেননি।
[জানেন, হলিউডে কোন নতুন ছবি সই করলেন দীপিকা?]
আপাতত মিলন লুথারিয়ার ছবি ‘বাদশাহু’-র প্রচারে ব্যস্ত অজয় দেবগণ। সম্প্রতি প্রকাশিত হয়েছে তারই ফার্স্ট লুক। ছবিতে অজয়ের লুক এখন বলিপাড়ার চর্চার বিষয়। এর পাশাপাশি শ্যুটিং চলছে রোহিত শেঠির পরবর্তী ছবি গোলমাল ফোর-এর। কিন্তু সূত্র অনুযায়ী ফোর্স-এর পরিচালক অভিনব শুক্লার সঙ্গে দেখা করে বাবা রামদেবের বায়োপিক নিয়ে কথা বলেছেন অজয়। এই মেগা সিরিজের নাম হতে চলেছে ‘স্বামী রামদেব দ্য আনটোল্ড স্টোরি’। বাবা রামদেব ও ওঁর বিজনেস পার্টনার, বন্ধু বালকৃষ্ণের জীবন নিয়ে তৈরি হবে এই বায়োপিক। আপাতত তাঁদের বিষয়ে রিসার্চ করছে অজয়ের টিম। শোনা যাচ্ছে এ বছরের শেষের দিকে শুরু হবে শুটিং।
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট