সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেঘলা দিনে কমে গিয়েছিল বাইরের আলো৷ ক্যামেরাম্যান বলে দিলেন এই আলোতে আর ‘জলি এল এল বি ২’র শুটিং করা যাবে না৷ ব্যস, কলাকুশলীদের সঙ্গে নৌকো বিহারে বেরিয়ে পড়লেন অক্ষয়৷
হঠাৎ সবার চোখে পড়ল সূতো কেটে গঙ্গায় পড়ছে একটা কালো ঘুড়ি৷ একটু চেষ্টা করতেই চলে এল হাতের নাগালে৷ ঘুড়ি হাতে পেয়েই যেন ছেলেবেলায় ফিরে গেলেন বলিউডের খিলাড়ি৷ মাঝগঙ্গায় নৌকা থেকেই শুরু হয়ে গেল ঘুড়ি ওড়ানোর পালা৷ নিজের ঘুড়ি ওড়ানোর আনন্দ সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন আক্কি৷
Impromptu kite flying session on the banks of River Ganga…BEST EXPERIENCE EVER!!!Couldn’t be happier #simplejoys pic.twitter.com/DSldfeuUkm
— Akshay Kumar (@akshaykumar) September 13, 2016
পেটকাঠি না চাঁদিয়াল, অত দূর থেকে ঠিক বোঝা গেল না৷ খালি দেখা গেল নিচের বয়ে চলা গঙ্গাকে অবজ্ঞা করে আকাশে উড়ে চলেছে কালো ঘুড়িটা৷ সূতো হাতে নৌকায় দাঁড়িয়ে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার৷ গঙ্গা কিনারে শুটিংয়ের অবসরে এভাবেই সময় কাটাচ্ছেন তিনি৷
সর্বশেষ খবর
-
মুখস্থ করে পাশ করার দিন শেষ! প্রশ্নপত্র-রিপোর্ট কার্ডেও আমূল বদল, শিক্ষকদের বিশেষ ট্রেনিং দেবে রাজ্য
-
গুটখার বিজ্ঞাপনে আইনি বিপাকে শাহরুখ, ‘বিবেকে বাঁধে…’, খোঁচা সানি দেওলের!
-
জীবন্ত পাঠশালা! দেশভাগ ও পরিচয়হীনতায় ভোগা বাঙালি সমাজ উত্তমকুমারের মধ্যেই দেখেছিল আশার আলো
-
বাংলাদেশের দলকে গোলের মালা, এশিয়া অভিযানের শুরুতেই বড় জয় ইস্টবেঙ্গলের
-
আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা, কতদিন পর্যন্ত মিলবে? বড় ঘোষণা মন্ত্রীর