সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবন কখনও পারফেক্ট হয়না৷ আর যা আপাতভাবে ভীষণ পারফেক্ট তা কতটা সুন্দর আর জীবনের প্রাণপ্রাচুর্যে ভরা তা নিয়ে জিজ্ঞাসার শেষ নেই৷ গৌরী শিণ্ডে পরিচালিত আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’ও এমনই এক জীবনের গল্পই বলতে চলেছে৷ এমন এক জীবন যা হয়তো আর পাঁচটা জীবনের মতো তৈরি করা নিয়মে চলবে না৷ চলবে আপন খেয়ালে৷ সেই অর্থে পারফেক্ট না হলেও ভীষণ সুন্দর আর প্রাণবন্ত সেই জীবন৷
সম্প্রতি মুক্তি পেল শাহরুখ খান এবং আলিয়া ভাটের আগামী ছবি ‘ডিয়ার জিন্দেগি’-এর প্রথম পোস্টার৷ এই ছবিতেই প্রথমবার অনস্ক্রিন জুটি বাঁধলেন এসআরকে এবং আলিয়া৷ পোস্টারে বেশ হালকা চালে সাইকেল চালাচ্ছেন দুই তারকা৷ পথের মাঝেই সাইকেল চালাচ্ছেন শুধু? নাকি জীবনের নৌকাও একসঙ্গে বাইবেন দু’জন? বলবে সময়৷
ছবির প্রচারে ইতিমধ্যেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মজার ভিডিও পোস্ট করেছেন আলিয়া এবং শাহরুখ দু’জনই৷ জীবন সম্পর্কে তাঁদের ভাবনা ফুটে উঠেছে সেই ভিডিওগুলিতে৷ প্রতিবেদনে রইল সেই ভিডিওগুলি৷
#DearZindagi, What’s up with this Monday? @iamsrk pic.twitter.com/A5xOH23okb
— Alia Bhatt (@aliaa08) 17 October 2016
.@aliaa08 maybe the promise of another better day, will quell the Monday blues. Anything else???#DearZindagi pic.twitter.com/f0yPdY2dNS
— Shah Rukh Khan (@iamsrk) 17 October 2016
This @aliaa08 has no sense of timing. But I have to answer her….wherever I am. Hope the poster helps. #DearZindagi pic.twitter.com/VuNfdbj3dM
— Shah Rukh Khan (@iamsrk) 18 October 2016
জানা গিয়েছে, চলতি বছরের ২৫ নভেম্বর মুক্তি পাবে ছবিটি৷
দেখে নিন ছবির প্রথম পোস্টার:

সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?