Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

শীঘ্রই বন্ধ হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ৯

পরিবর্তে কী শো আসছে জানেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৭, ১০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৭, ১০:৫২

options
link
শীঘ্রই বন্ধ হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সিজন ৯ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ছ’সপ্তাহ ধরে কর্মব্যস্ত দিনে রাত ন’টা বাজলেই টিভির পর্দায় চোখ আটকে যায় দর্শকদের। দেড় ঘণ্টার বিনোদন চেটে পুটে উপভোগ করেন তাঁরা। শুধু তো প্রশ্ন উত্তর নয়, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঙ্গে জড়িয়ে রয়েছে দর্শকদের দীর্ঘদিনের আবেগ, ভালবাসা। এই রিয়ালিটি শোয়ের মধ্যে দিয়েই বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন যেন ভক্তদের আরও কাছের মানুষ হয়ে ওঠেন। জানা যায় তাঁর জীবনের নানা অজানা কথা। জন্মদিনে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া যায় তাঁর কাছে। আর সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা পুরস্কারও জিতে নেওয়ার সুযোগ মেলে। কিন্তু আপাতত সেসব শেষ হতে চলেছে। কারণ বন্ধ হতে চলেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নবম মরশুম।

[বিগ বস ১১-র মঞ্চে প্রকাশ্যে ক্ষমা চাইলেন সলমন!]

গত ২৮ আগস্ট তিন বছর পর ফের ছোটপর্দায় নিজের জনপ্রিয় শো নিয়ে হাজির হয়েছিলেন বিগ বি। প্রতিবারের মতো এবারও শোয়ের টিআরপি বাকি সব রিয়ালিটি শোকে পিছনে ফেলে দিয়েছিল। এ মরশুমে কখনও শো জমিয়ে দিয়েছিলেন অভিষেক বচ্চন তো কখনও শোভা বাড়িয়েছিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। তবে এবারের মতো শেষ হতে চলেছে শো। সূত্রের খবর, শীঘ্রই এয়ার  হবে এই শোয়ের শেষ পর্বটি। স্বাভাবিকভাবেই মন খারাপ দর্শকদের। কিন্তু এতো তাড়াতাড়ি শো শেষ করার কারণ চ্যানেল কিছু জানায়নি। তবে সোনির তরফে খবর, দেড় ঘণ্টার ওই জায়গায় আসছে দু’টি সিরিয়াল। ‘এক দিওয়ানা থা’ এবং ‘হাসিল’। যে সিরিয়ালেও দেখা মিলবে বলিউড জগতের চেনা অভিনেতাদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[টাকা নিয়ে অনুষ্ঠান না করায় এফআইআর, বিপাকে অঙ্কিত-আকৃতি]

রহস্য ও রোম্যান্সের মিলনে হাজির হবে ‘এক দিওয়ানা থা।’ আর ছোটপর্দায় থ্রিলার দেখার সুযোগ করে দেবে ‘হাসিল।’ যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে জায়েদ খান, নিকিতা দত্তকে। এখন দেখার ‘কৌন বনেগা ক্রোড়পতি’র পরিবর্ত হিসেবে এই শোগুলি কতটা মনে ধরে দর্শকদের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.