Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬

পুনমের সুস্থ থাকার গোপন রহস্য জানেন কি?

কী বললেন মডেল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৭, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০১৭, ১৫:৪৩

options
link
পুনমের সুস্থ থাকার গোপন রহস্য জানেন কি? zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যত দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তাও মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তার উপর নিজস্ব অ্যাপ বাজারে এনে তো রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। সেই অ্যাপ যদিও গুগলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু তাঁকে আরও একটু কাছ থেকে পেতে ভক্তদের উৎসাহকে আটকাতে পারেনি গুগল। হট অ্যান্ড সিজলিং মডেল নিজেই জানিয়ে দিয়েছেন, কীভাবে তাঁর অ্যাপটি ডাউনলোড করা যাবে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে! হ্যাঁ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সদা চর্চিত মডেল পুনম পাণ্ডে। এবার তিনি জানালেন তাঁর জীবনের আরও একটি গোপন রহস্যের কথা।

[‘বাহুবলী ২’-এর সাফল্যের পর এবার আসছে ৫০০ কোটি টাকার ‘রামায়ণ’]

পারফেক্ট ফিগারের উদাহরণ দেওয়া হলে, সেই তালিকায় নিঃসন্দেহে উপরের দিকেই নাম থাকবে পুনমের। কীভাবে এত সুন্দর ফিগার ধরে রেখেছেন এই মডেল। কীভাবেই বা সুস্থ ও ফিট থাকেন তিনি। মডেল নিজেই তার উত্তর দিলেন। নিয়মিত ব্যায়াম ও সঠিক ডায়েটই তাঁকে ফিট রাখে। আর চিকিৎসকদের দূরে রাখতে কী করেন? পুনম বলছেন, প্রতিদিন একটি করে আপেল খান তিনি। আর তাতেই রোগ মুক্ত থাকেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রণবীর!]

কখনও বড়দিন তো কখনও হোলি উৎসবে নিজের উষ্ণ ভিডিও পোস্ট করে ভক্তদের শরীরের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেন পুনম। এখন ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’-এ লাস্যময়ী পুনমের ছবিগুলি রীতিমতো ভাইরাল। ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়ে গিয়েছে তাঁর অ্যাপ। এই প্রতিবেদনে রইল তাঁর তেমনই কিছু ছবি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.