সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সলমন খানের সঙ্গে অভিনয়ের মধ্যে দিয়ে একটি মাইলস্টোন পার করলেন নায়িকা৷ বলিউডের তিন খানের সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করলেন৷ পাশাপাশি, তাঁর ভেঙে যাওয়া সম্পর্কও জোড়া লেগে গিয়েছে ইতিমধ্যে৷ তাহলে আর সমস্যা কীসের? কেরিয়ার এবং লাভলাইফ এক কথায় বেশ ভালই যাচ্ছে অনুষ্কা শর্মার৷
শোনা যাচ্ছে মনের মানুষের কাছাকাছি থাকতে মুম্বইতে এক আলিশান ফ্ল্যাট কিনছেন বিরাট৷ ভালবাসার টানে এবার তিনি একেবারে অনুষ্কার পাড়ায় এসে হাজির৷ শোনা যাচ্ছে, ওরলিতে ৩৪ কোটির ফ্ল্যাট কিনছেন তিনি৷ বিলাসবহুল এই ফ্ল্যাটে বিরাট একাই থাকবেন নাকি একেবারে নতুন সংসার পাততে চলেছেন তা যদিও জানতে পারা যায়নি এখনও৷
কিন্তু এতকিছুর পরও সন্তুষ্ট নন অনুষ্কা!
কী হয়েছে নায়িকার? বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে সব পেয়েও নায়িকা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ ‘সুলতান’ ছবির শুটিংয়ের সময় নাকি এক ব্যাকগ্রাউন্ড ডান্সারের রূপ এবং নাচের দক্ষতা দেখে একপ্রকার ঘাবড়েই গিয়েছিলেন অনুষ্কা৷ সেই শিল্পী অনুষ্কার পাশেই নাচছিলেন৷ কিন্তু দেমাকি নায়িকা নাকি ওই শিল্পীর নাচ দেখে প্রশংসা করেননি! উল্টে পরিচালককে গিয়ে বলেছেন, তিনি যদি ওই শিল্পীর পাশে নাচেন তবে স্ক্রিনে তাঁর বদলে ওই ব্যাকগ্রাউন্ড ডান্সারের নাচই দেখা যাবে৷ আর এরপরই ওই শিল্পীকে অনেক পিছনে সরিয়ে দেওয়া হয়৷
কানাঘুষো শোনা যায়, অনুষ্কা নাকি বেশ ‘হিংসুটে’! এহেন কাণ্ড করে তার প্রমাণই কী আবার দিলেন নায়িকা?
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুরে পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?