শম্পালী মৌলিক: সলমন খানের জন্য ফের গাইবেন অরিজিৎ সিং? তবে কি সন্ধি?
সেরকমটাই এখন কান পাতলে শোনা যাচ্ছে বলিউডের অন্দরমহলে। সূত্রের খবর অনুযায়ী অরিজিৎ সিং আবার সলমন খানের জন্য গাইতে পারেন।
অবশ্য এরকম কত খবরই তো ছড়িয়ে যায় বলিউডের হাওয়ায় হাওয়ায়। বিশেষ করে অভিমান ভেঙে কাছে আসার খবর! তা সে বন্ধুত্বই হোক বা প্রেম!
তবে, এবার খবর বেশ জোরালো! শোনা যাচ্ছে, আগের ফেসবুকে লড়াই, পরস্পরকে ব্লক করা- এ সব রটনা সরিয়ে এবার না কি তাঁরা ফের জুড়ছেন। নিজেই এক সাক্ষাৎকারে সে কথা কবুল করেছেন গায়ক। যখন তাঁর সঙ্গে সলমন খানের সম্পর্কের টানাপোড়েন নিয়ে প্রশ্ন ওঠে, ব্যাপারটা ঝেড়ে অস্বীকার করেন তিনি। ”না না, মোটেও আমাদের মধ্যে তেমন কোনও তিক্ততা নেই! খুব তাড়াতাড়িই সলমন খানের জন্য গান রেকর্ড করছি! পাকা খবর সময় হলেই পাবেন”, বলেছেন অরিজিৎ সিং।

অবশ্য নিন্দুকরা বলছেন, এই মিলমিশ হওয়ারই ছিল! অরিজিতের ফেসবুক পোস্টেই ছিল সেই ইঙ্গিত! যখন তিনি সলমনের স্তুতি করে লিখেছিলেন, ‘থারে য্যায়সা না কোই’! সেই ফেসবুক পোস্ট পরে অবশ্য মুছেও দেন গায়ক। এখন আর তা দেখা যায় না তাঁর ফেসবুকের দেওয়ালে!
যাই হোক, মনোমালিন্য মিটে যাওয়ার খবর সব সময়েই স্বস্তিকর! আনন্দজনকও! আবার যদি সলমন খানের ঠোঁটে শোনা যায় অরিজিতের কণ্ঠস্বরে গান- ভক্তদের কাছে তার চেয়ে আনন্দের আর কী হতে পারে!
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন