একদিকে যখন রমরমিয়ে চলছে ‘বিগ বস বাংলা’ ঠিক সেই সময়ই ‘বিগ বস’-এর কুড়িতম মরশুম নিয়ে আসরে নামলেন সলমন খান। গত ৬ সেপ্টেম্বর, রবিবাসরীয় রাতে কুড়ি জন প্রতিযোগী নিয়ে গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করলেন ভাইজান। আর পয়লা সপ্তাহ থেকেই তারকা প্রতিযোগীদের বাকবিতণ্ডা, অন্দরমহলের কূটকচালী দর্শকের আতশকাচে। এই প্রথমবার সেই মজলিশের মজে অরিজিৎ সিং। গায়ক জানিয়েছেন, এই প্রথমবার ‘বিগ বস’ -এর হিন্দি সংস্করণ দেখার জন্য টিভির পর্দায় চোখ রাখবেন তিনি। কার জন্য জানেন?
দু’দশকের বন্ধুত্বের খাতিরেই এই প্রথমবার ‘বিগ বস’-এ চোখ রাখতে চলেছেন অরিজিৎ। এক্স হ্যান্ডেলে গায়ক লিখেছেন, ‘প্রথমবার বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার…’
আরও পড়ুন:
ব্যক্তিগত এক্স হ্যান্ডেলেই ‘আমাদের রকস্টার’ বলে ‘বিগ বস’ -এর ঘরের সেই প্রতিযোগীকে নিয়ে সুর চড়িয়েছেন অরিজিৎ সিং। আসলে এবারের শোয়ে ঘরের অন্যতম সদস্য হিসেবে নজর কাড়ছেন কাজী তৌকির। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মঞ্চে অরিজিৎ-কাজির প্রথম আলাপ। একজন কাশ্মীরের ভূমিপুত্র, আরেকজন বঙ্গসন্তান। পরবর্তীতে দু’জনের কেরিয়ার সম্পূর্ণ ভিন্ন পথে এগলেও তাঁদের বন্ধুত্বে কিন্তু বিন্দুমাত্র ভাটা পড়েনি। দু’দশকের বন্ধুত্বের খাতিরেই এই প্রথমবার ‘বিগ বস’-এ চোখ রাখতে চলেছেন অরিজিৎ। এক্স হ্যান্ডেলে গায়ক লিখেছেন, ‘প্রথমবার বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী রয়েছে সেখানে।’ প্লেব্যাক সম্রাটের এহেন পোস্টই বর্তমানে দাবানল গতিতে ভাইরাল সোশাল মিডিয়ায়। কারণ সলমনের সঙ্গে অরিজিতের দ্বন্দ্বের কথা কারোরই অজানা নয়। যদিও সেসব মান-অভিমানের বরফ অনেক আগেই গলেছে। এবার এই প্রথম ভাইজানের জনপ্রিয় রিয়ালিটি শো দেখবেন অরিজিৎ সিং।

চলতি বছরেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে এসেছিলেন কাজী তৌকির। সেসময়ে স্কুটিতে করে পুরো শহর ঘোরেন দুই গায়ক বন্ধু। এমনকী স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন তাঁরা। ‘ফেম গুরুকুল’-এর স্মৃতি উসকে জিয়াগঞ্জ সফরের সেই ঝলক সোশাল মিডিয়াতেও ভাগ করে নিয়েছিলেন কাজী। এবার ‘বিগ বস’-এ যোগ দেওয়া সেই বন্ধুর সমর্থনেই সুর চড়ালেন অরিজিৎ সিং।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৪৮ দিনের কারাবাসে ওজন কমেছে ২১ কেজি! নরবলিতে অভিযুক্তকে জামিন বম্বে হাই কোর্টের
-
পুরনির্বাচনের আগেই রাজ্য কমিটি ঘোষণা বিজেপির, গুরুদায়িত্বে শুভেন্দু, পদে শিশিরও
-
ইন্ডিয়া’য় যোগ নয়? নতুন জোট গঠন করলেন বিজয়, নামেও রয়েছে চমক
-
‘আইফেল টাওয়ার থেকে মহিলাদের সরাতে হবে’, শর্ত ঘিরে বিতর্ক, ক্ষমা চাইল হিন্দু সংস্থা
-
আইসিএনইউ ২০২৬: আন্তর্জাতিক পুষ্টি সম্মেলন, চিকিৎসায় পুষ্টির নতুন দিশা