সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বব্বান ও তাঁর খালুজান৷ এমনিতে দুষ্টু, তবে মনটা শিশুর মতো সরল৷ যখন-তখন প্রেমে পড়ে যায়৷ দোষ বলতে তেমন কিছু নয় একটু-আধটু হাতটান স্বভাব আছে এই আর কী! তবে রুপোলি পর্দায় এঁদের ‘ইশকিয়া’র কদর বেশ চড়া৷
প্রথম যখন বিদ্যা বালানের সঙ্গে এসেছিলেন৷ একেবারে দর্শকদের মনে গেঁথে গিয়েছিলেন৷ দ্বিতীয়বার সঙ্গে ছিলেন মাধুরী দীক্ষিত ও হুমা কুরেশি৷ ততটা সাফল্য না পেলেও সমালোচকদের প্রশংসা পেয়েছিল দেড়গুণ বেশি৷
আবার বলিউডের মাটিতে নিজেদের জাত চেনাতে হাজির হচ্ছেন নাসিরুদ্দিন শাহ ও আরশাদ ওয়ারসি জুটি৷ তৈরি হচ্ছে ‘ইশকিয়া ৩’৷ এবারে কোন সুন্দরীকে কাকা-ভাইপো মন দিয়ে বসবেন, তা এখনও জানা যায়নি৷ তবে ‘ইশকিয়া’র ফিরে আসার কথা স্বীকার করেছেন আরশাদ ওয়ারসি৷ জানিয়েছেন, কথাবার্তা চলছে৷ সম্ভবত সামনের বছরই দেখা যাবে বব্বান ও খালুজানের নতুন কীর্তি৷
সর্বশেষ খবর
-
২ কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি এসটিএফের, বিরাট অস্ত্রভাণ্ডারের খোঁজ ইসিএলের পরিত্যক্ত আবাসনে!
-
অনুপ্রবেশ-চোরাচালানে বাধা! ভারতীয় চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশি দুষ্কৃতীরা, হুলস্থূল জলপাইগুড়িতে
-
ফের ভবানী ভবনে অভিষেকের পিএ সুমিত, জমি দুর্নীতিতে টানা দু’দিন জিজ্ঞাসাবাদ সিআইডির
-
‘বাবা-মায়েরা যা পারেনি, তোমরা করেছ’, জেন জি-কে বার্তা রাহুলের, ঝাড়খণ্ড মনে করাল বিজেপি
-
ইস্তফার ২ সপ্তাহ পার, কেন পদত্যাগ ধর্মেন্দ্রর? ‘ফাঁস’ করলেন আসল কারণ