Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬
Himanta Biswa Sarma Aditya Dhar

‘ধুরন্ধর’-এর সাফল্য দেখে আদিত্য ধরকে ফোন হিমন্তের! দিলেন অসমের কোন ঘটনা নিয়ে ছবির প্রস্তাব?

আদিত্য ধরের হাতে 'ধুরন্ধর' ম্যাজিক দেখে অসমের বীরগাঁথা নিয়ে সিনেমা তৈরির প্রস্তাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ০৯:৪৭

options
link
‘ধুরন্ধর’-এর সাফল্য দেখে আদিত্য ধরকে ফোন হিমন্তের! দিলেন অসমের কোন ঘটনা নিয়ে ছবির প্রস্তাব? zoom
অসমের বীর লাচিত বরফুকনের বায়োপিকের জন্য আদিত্য ধরকে প্রস্তাব মুখ্যমন্ত্রী হিমন্তের

‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির সুবাদে বিগত ছয় মাস ধরেই চর্চার শিরোনামে পরিচালক আদিত্য ধর। কখনও ‘বক্স অফিসের বাপ’ খেতাব জিতে প্রশংসা অর্জন করেছেন তো কখনও বা আবার ‘বিজেপির প্রোপাগান্ডিস্ট’ বলেও তকমা সাঁটা হয়েছে তাঁর নামের পাশে। তবে আলোচনা-সমালোচনা যাই হোক না কেন, বক্স অফিসে ব্যবসার নীরিখে আদিত্য যে বলিউডের বাস্তুতন্ত্রের তাবড় প্রযোজক-পরিচালকদেরও পিছনে ফেলে দিয়েছেন, তা বলাই বাহুল্য। আর ‘ধুরন্ধর’-এরর এহেন মারকাটারি সাফল্য দেখেই বিশেষ প্রস্তাব নিয়ে পরিচালককে ফোন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।

বইয়ের পাতা থেকে সেই বীরত্বের কাহিনিই এবার পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যার জন্যে তিনি ভরসা রেখেছেন বলিউডের ব্লকবাস্টার পরিচালক আদিত্য ধরের উপর।

বলিউড মাধ্যম সূত্রে খবর, আদিত্য ধরের হাতে ‘ধুরন্ধর’ ম্যাজিক দেখে অসমের বীরগাঁথা নিয়ে এক সিনেমা তৈরির প্রস্তাব দিয়েছেন হিমন্ত। জানা গিয়েছে কিংবদন্তি ‘অহম জেনারেল’ লাচিত বরফুকনের জীবনকাহিনি নিয়ে ছবি তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী। লাচিত ছিলেন ‘অহম’ সাম্রাজ্যের সাহসী ও পরাক্রমী সেনাপতি। ১৬৬৯ সালে যে বীরবিক্রম একাই মোগলদের আক্রমণ থেকে অসমকে বাঁচিয়েছিলেন। সরাইঘাটের যুদ্ধে সেই বীর সেনাপতি লাচিত বরফুকনের নাম আজও উজ্জ্বল সংশ্লিষ্ট রাজ্যের ইতিহাসে। আর বইয়ের পাতা থেকে সেই বীরত্বের কাহিনিই এবার পর্দায় ফুটিয়ে তুলতে চাইছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। যার জন্যে তিনি ভরসা রেখেছেন বলিউডের ব্লকবাস্টার পরিচালক আদিত্য ধরের উপর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Dhurandhar Director Aditya Dhar Issues Legal Notice Against Santosh Kumar
‘ধুরন্ধর’-এরর এহেন মারকাটারি সাফল্য দেখেই বিশেষ প্রস্তাব নিয়ে পরিচালক আদিত্য ধরকে ফোন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার।

“‘উরি’ হোক বা ‘ধুরন্ধর’, ওঁর পরিচালিত ছবিগুলি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। আর আদিত্য ধর যদি ছবিটি পরিচালনা করতে না চান, তবে আমরা…” 

ফেসবুক লাইভে হিমন্ত জানান তিনি সম্প্রতি আদিত্যর সঙ্গে যোগাযোগ করেছেন এই সিনেমার জন্য। প্রাথমিক পর্যায়ে খানিক কথাও এগিয়েছে। ‘ধুরন্ধর’ পরিচালকের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, “‘উরি’ হোক বা ‘ধুরন্ধর’, ওঁর পরিচালিত ছবিগুলি ব্যাপক সাফল্যের মুখ দেখেছে। আর আদিত্য ধর যদি ছবিটি পরিচালনা করতে না চান, তবে আমরা অন্য পরিচালকের সঙ্গে যোগাযোগ করব। আমাদের আসল উদ্দেশ্য হল, লাচিত বরফুকনের ওপর একটি জমকালো বায়োপিক তৈরি করা। যে সিনেমার সুবাদে অসমের বীরত্বগাথা আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারব।” জানা যায়, গত জুলাই মাসেই চলতি অর্থবর্ষের বাজেট পেশ করার সময়ে অসম সরকারের তরফে লাচিত বরফুকন এবং স্বাধীনতা সংগ্রামী কুশল কোঁওয়ারের বায়োপিক তৈরির পরিকল্পনা করা হয়েছে। এবার আদিত্য ধর এহেন প্রজেক্টে সবুজ সংকেত দেন কিনা? নজর তাকবে সেদিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.