ক্যাটরিনার জন্মদিনের ‘অভিশপ্ত রাত’, শাহরুখ-সলমনের তুমুল ঝামেলা, হাতাহাতি! তারপর?
ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে তুমুল বাকবিতণ্ডা! বলিউডের ইতিহাসের ‘ডার্ক নাইট’।
শোনা যায়, ঐশ্বর্যকে নিয়েই শাহরুখ-সলমনের ঝামেলা বাধে। সেই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছয় যে একে-অপরকে মারার হুমকিও দেন তাঁরা। ঠিক কী ঘটে? খবর, মদের নেশায় বুঁদ সলমন 'বন্ধু' শাহরুখের শো 'কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?' নিয়ে ঠাট্টা করা শুরু করেন। এদিকে তিনিই শোয়ের হোস্ট! তার ঠিক আগেই ভাঅজানের ছবিতে ক্যামিও প্রস্তাব ফিরিয়েছেন বাদশা। সেই রাগ বেরয় ক্যাটরিনার জন্মদিনের পার্টিতে।
আরও পড়ুন:
জনসমক্ষে উপহাসে কিং খানও খেপে যান। সলমনের 'দশ কা দাম' নিয়ে পালটা ঠাট্টা শুরু করেন শাহরুখ। এরপরই শুরু তুমুল ঝগড়া। বাদশাকে ঘুষি মারতে তেড়ে যান সলমন। এদিকে দমে যাওয়ার পাত্র নন শাহরুখও। পালটা ভাইজানকে বলেন, 'তোর পাটিতে তোকেই মারব!' কানাঘুষো, ঐশ্বর্যর সঙ্গে শাহরুখের কাজ করা নিয়ে বিরক্ত ছিলেন সলমন! যদিও ভাইজানের দাবি, তাঁর সুন্দরী প্রাক্তনকে নিয়ে ঠাট্টা করেছেন বাদশা। তারপর?
নেশাগ্রস্থ সলমন বলেই বসেন, আসল 'খান' আদতে তিনিই, শাহরুখ নন। শুধু তাই নয়, চিৎকার করে বাদশাকে তিনি বলেন, "তুমি একটা চরম মতলববাজে! যখন নিজের দরকার পড়লে লোককে ডাকো, আর কাজ ফুরলে তার সঙ্গে কোনও যোগাযোগ রাখো না।" সেদিনের পার্টিতে নাকি ঐশ্বর্যকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছিলেন সলমন! ভাইজান যদিও সেই দায় শাহরুখের ঘাড়েই চাপিয়েছেন।
আরও পড়ুন:
এদিকে 'বার্থডে গার্ল' ক্যাটরিনা দুই খানের ঝামেলায় লজ্জায় পড়ে যান। পার্টি থেকে বেরিয়ে যখন পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানি দেখেন, মুখ ঢেকে নেন। শোনা যায়, বদমেজাজি সলমনের উপর তিনি বিরক্তও হয়েছিলেন! ঘটনা ২০০৮ সালের। তবে ক্যাটরিনার জন্মদিন এলেই সেই অভিশপ্ত রাত নিয়ে টিনসেল টাউনে চর্চা হয়। শতাব্দীর কুৎসিত লড়াই নাড়িয়ে দিয়েছিল সকলকে। কারণ দুই বন্ধুর এহেন রুদ্রমূর্তির সাক্ষী তার আগে কেউ থাকেনি।
তারপর দীর্ঘ ৫ বছর এই দুই খানের মুখ দেখাদেখি দূরস্ত, কথাও বন্ধ ছিল। শাহরুখ বলেছিলেন, "সলমনের সঙ্গে বহু ভালো সময় কাটিয়েছি, তবে আমরা আর বন্ধু নই।" শেষমেশ ২০১৩ সালে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে শাহরুখ-সলমনের দ্বন্দ্ব মেটে। সেসময়ে শত শত ক্যামেরার সামনে পরস্পরকে জড়িয়ে ধরেন শাহরুখ-সলমন। তারপর থেকে আজও তাদের বন্ধুত্ব অটুট।