১৬ বছরে বিয়ে, ‘বিগ বস বাংলা’য় লাস্যময়ী তনুশ্রী আসলে কে! জয়িতা-নন্দিনীর পরিচয় জানেন?
‘বিগ বস বাংলা’য় নজর অনুরাগীদের।
তনুশ্রী জলপাইগুড়ির বাসিন্দা। জলপাইগুড়ি গভর্মেন্ট স্কুলে পড়াশোনা করেন। স্নাতক হন জলপাইগুড়ি পিডি উইম্যান কলেজ থেকে। পড়াশোনার মাঝে মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয় তনুশ্রী। সংসারের দায়দায়িত্ব সামলানোর সেই শুরু। স্বামী, সংসারের সামলানোর চাপে কখনও স্বপ্ন ভেঙে ছারখার হয়ে যেতে দেননি। সফল হওয়ার তাগিদ যেন কুড়ে কুড়ে খেত তাঁকে। আর সেই তাগিদেই ব্যবসা শুরু করেন।
আরও পড়ুন:
শাড়ির ব্যবসা শুরু করেন। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে তাঁর দোকান। 'দ্য মোমেন্ট অফ মেমোরি' বেশিরভাগ তরুণীর কাছে অত্যন্ত প্রিয়। শুধু উত্তরবঙ্গ নয়। গোটা বাংলাতেই তনুশ্রী সমান জনপ্রিয়। অফলাইন, অনলাইনে শাড়ি বিক্রি করেন তনুশ্রী। সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ার প্রায় ৫৭ হাজার। সেই তনুশ্রীই এখন 'বিগ বস বাংলা'র প্রতিযোগী। 'গ্ল্যামারাস লেডি'কে দেখে মুগ্ধ সৌরভও।
তনুশ্রী নিজেও ভাবতে পারেননি কোনওদিন 'বিগ বস বাংলা'য় অংশ নিতে পারেন। তাই প্রথম ফোন পেয়ে যেন মনে হয়েছিল সবই মিথ্যে। তাই গ্র্যান্ড ওপেনিংয়ের মঞ্চে দাঁড়িয়েও যেন ঘোরের মধ্যে ছিলেন তিনি। সৌরভের পাশে দাঁড়িয়েও বিশ্বাস করতে পারছিলেন না। তাই সৌরভের হাতে চিমটিই কেটে ফেলেন। সৌরভও 'আউচ' বলে তাঁকে বোঝাতে সাহায্য করেন যে যা ঘটছে তা সবই সত্যি।