সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছিল ছবি মুক্তির তারিখটা৷ সবাই জানতে উদগ্রীব ছিলেন, কবে মুক্তি পাবে বাহুবলী ছবির দ্বিতীয় পর্ব বাহুবলী দ্য কনক্লুশন৷ তার পর অবশেষে টুইট করে সবাইকে খবরটা জানিয়ে দেন করণ জোহর- ২০১৭-র ২৮ এপ্রিলে মুক্তি পাবে বাহুবলী ২৷ তখনই জানা যাবে, কেন বাহুবলীকে হত্যা করেছিলেন কাটাপ্পা৷
তবে, প্রেক্ষাগৃহে ছবি মুক্তির আগে ইন্টারনেটে একটা টিজার, তার পরের ধাপে ট্রেলর এবং এভাবেই গান মুক্তির একটা ব্যাপার তো থাকেই৷ সেই সব কবে শুরু করবে বাহুবলী-দল?
এখনও আসলে শুটিং চলছে বাহুবলীর দ্বিতীয় পর্বের৷ দিন-রাত তাই নিয়েই ব্যস্ত রয়েছেন পরিচালক রাজামৌলি এবং অভিনেতারা৷ বিশেষ করে নায়ক প্রভাস৷ কেন না, আপাতত কিছু অ্যাকশন দৃশ্য শুট করা হচ্ছে যা তুলে ধরবে এই বীর যোদ্ধার পরাক্রমকে৷ সেই জন্যই অবধারিত ভাবে খাটনিটা প্রভাসেরই বেশি৷ দম ফেলারও ফুরসত নেই তাঁর৷ ও দিকে, এগিযে আসছে তাঁর জন্মদিন৷
তাই পরিচালক রাজামৌলি ঠিক করেছেন, যেটুকু শুটিং হয়েছে, তার কিছু দৃশ্য জুড়ে প্রভাসের জন্মদিন, মানে ২৩ অক্টোবরে ছবির প্রথম টিজার ইন্টারনেটে ছাড়বেন৷ এটাই হবে তাঁর তরফ থেকে বাহুবলীর জন্মদিনের উপহার৷
অতএব, তারিখটা ভুলবেন না৷ কে বলতে পারে, কেন কাটাপ্পা হত্যা করেছিলেন বাহুবলীকে, তার এক ঝলক টিজারে দেখা গেলেও যেতে পারে৷
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন