সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই যেন বাধা কাটছে না সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’ সিনেমার শুটিংয়ে৷ ফের হামলা হল ছবির সেটে৷ এবার মহারাষ্ট্রের কোলাপুরে পদ্মাবতীর সেটে হামলা চালাল অন্তত ৪০-৫০ জন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী৷ দেদার ভাঙচুর করা হয়েছে ছবির সেটে৷ ধরিয়ে দেওয়া হয়েছে আগুন৷ মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷
[পুরুষদের হস্তমৈথুনেও ধার্য হচ্ছে জরিমানা!]
এর আগে জয়পুরেও কর্ণি সেনার হামলার শিকার হতে হয়েছে রণবীর-দীপিকা-শাহিদের এই সিনেমাকে৷ ইতিহাস বিকৃতির অভিযোগে ছবির সেটে তাণ্ডব চালায় কর্ণি সেনার সদস্যরা৷ তাদের দাবি ছিল, আলাউদ্দিন খিলজি ও রানি পদ্মাবতীর মধ্যে প্রেমের দৃশ্য শুট করেছেন সঞ্জয়৷ কিন্তু হামলার পর বনশালির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় এমন কোনও দৃশ্য ছবিতে নেই৷ তাই তা শুট করার প্রশ্নই ওঠে না৷ তবে সেই ঘটনার পর আর জয়পুরে শুটিং করেনি বনশালি অ্যান্ড কোম্পানি৷ মহারাষ্ট্রের কোলাপুরের মাসাই প্লেটোতে তৈরি করা হয় নতুন সেট৷
[মেডিক্যাল থেকে চুরি যাওয়া শিশু কার? উত্তর মিলবে ডিএনএ টেস্টে]
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে অন্ধকারের সুযোগ নিয়ে সেই সেটেই চড়াও হয় ৪০ থেকে ৫০ জন দুষ্কৃতী৷ সেটে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুনও ধরিয়ে দেওয়া হয়৷ সেই সময় সেটে দীপিকা, রণবীর, শাহিদ কেউই ছিলেন না৷ তবে শুটিংয়ের জন্য বেশি কিছু পশু এনে রাখা হয়েছিল৷ আগুনে একাধিক পশু জখম হয়েছে বলে জানা গিয়েছে৷ কেন এই হামলা করা হয়েছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি৷ বনশালির প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও কোনও বিবৃতি এখনও পর্যন্ত দেওয়া হয়নি৷
Visuals: Sets of Sanjay Leela Bhansali’s film Padmavati vandalised and torched by unknown people, last night in Kolhapur. pic.twitter.com/Pz6zO2XhR3
— ANI (@ANI_news) March 15, 2017
[মাঝরাতে আচমকাই আলিয়ার বাড়িতে সিদ্ধার্থ, কেন জানেন?]
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার