Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬

মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর মৃতদেহ

মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৭, ১৩:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৭, ১৩:৪৪

options
link
মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেত্রীর মৃতদেহ zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যুশা বন্দ্যোপাধ্যায়, জিয়া খান, কৃতিকা চৌধুরীর পর ফের অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর খবর উঠে এল শিরোনামে। সোমবার মুম্বইয়ের জুহুর বাড়ি থেকে উদ্ধার করা হল জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী অঞ্জলি শ্রীবাস্তবের দেহ।

[OMG! এই অভিনেত্রীকে করাত দিয়ে আঘাত অভিনেতার!]

পুলিশ সূত্রে খবর, জুহুর জনবহুল পরিমল সোশ্যাইটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অভিনেত্রী। গত কয়েকদিন ধরে অঞ্জলির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁর পরিবারের লোকজন। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়ে যান তাঁরা। শেষমেশ পুলিশে খবর দেন। এদিন দুপুরে ডিএন নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখেন ফ্ল্যাটের দরজা ভিতর থেকে লক করা রয়েছে। ফ্ল্যাটের মালিকের থেকে চাবি নিয়ে দরজা খোলা হয়। ভিতরে ঢুকতেই  সিলিং ফ্যান থেকে  অঞ্জলির ঝুলন্ত দেহ চোখে পড়ে পুলিশের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুপার হাসপাতালে পাঠানো হয়। অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ধারণা পুলিশের। যদিও ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ফলে মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। তিনি যদি আত্মহত্যা করেও থাকেন, তাহলে তার কারণ স্পষ্ট হচ্ছে না।

Advertisement

[জানেন, কেন রাষ্ট্রপতি পদে রামনাথ কোবিন্দকে বাছল বিজেপি?]

সম্প্রতি ভোজপুরি ছবি ‘কেহু তা দিল মে বা’-এর শুটিং করছিলেন অঞ্জলি। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন আদিত্য কাশ্যপ, গোপাল রাইরা। এর আগেও বেশ কিছু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। গত ৬ জুন শেষবার ফেসবুকে বাবা-মাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। সেই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। তবে অতীতে তাঁর কিছু পোস্ট থেকে ইঙ্গিত মেলে, তিনি হতাশাগ্রস্ত ছিলেন। কোনও কারণে মনে মনে কষ্ট পাচ্ছিলেন। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।

সম্প্রতি অভিনেত্রী কৃতিকার চৌধুরীর পচা-গলা মৃতদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। তারপরই অঞ্জলির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিনেমা জগতে।

[আরও কড়া হবে গো-হত্যার শাস্তি, হুঁশিয়ারি উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.