সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য শেষ হওয়া আইপিএল-এ তিনি বাজিমাত করেছেন৷ তাবড় বিদেশি বোলারদের হারিয়ে সবথেকে বেশি উইকেট এসেছে তাঁরই ঝুলিতে৷ নামী দামি ব্যাটসম্যানরা তাঁর পেসের ফাঁদে পা দিয়ে ঠকেছেন৷ আর তিনি নিজে বোধহয় পা দিয়েছেন প্রেমের ফাঁদে৷ অন্তত সেরকম খবরই ভাসছে সোশ্যাল মিডিয়ার ইতিউতি৷ জানা গিয়েছিল, এক নায়িকার প্রেমে পড়েছেন ক্রিকেটার ভুবনেশ্বর কুমার৷ আইপিএল সাফল্যের পর ভুবনেশ্বরের নজর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে৷ আর তাঁর বান্ধবীর গন্তব্য বলিউডে৷
[ ফের বিপর্যয় ‘পদ্মাবতী’র সেটে, এবার আহত রণবীর সিং ]
আইপিএল চলাকালীনই বান্ধবী অনুস্মৃতি সরকারের সঙ্গে দেখা গিয়েছিল ভুবনেশ্বরকে৷ তখনই জল্পনা তুঙ্গে ওঠে৷ এমনিতে ময়দানের সঙ্গে রুপোলি পর্দার গাঁটছড়ার সম্পর্ক দীর্ঘদিনের৷ সেই পতৌডি-শর্মিলা ঠাকুর থেকে শুরু করে আজহার-সঙ্গীতা বিজলানি হয়ে আজকের জাহির খান–সাগরিকা পর্যন্ত সেই ট্রাডিশন সমানে চলছে৷ ক্রিকেটদুনিয়ার জল্পনা ছিল, সেই তালিকায় ঢুকতে চলেছেন ভুনেশ্বরও৷ যদিও দু’জনেই খোলসা করে কিছু বলেননি৷ তবে বিভিন্ন সময় একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা৷
জানা যাচ্ছে, অভিনেত্রী অনুস্মৃতি এবার পা রাখতে চলেছেন বলিউডে৷ ইতিমধ্যে বাংলা, তেলুগু ছবিতে কাজ করেছেন তিনি৷ তবে এবার তাঁর নজর বলিপাড়ায়৷ ‘জানে ক্যায়সা ইয়ে ইশক’ নামে এক ছবিতে দেখা যাবে তাঁকে৷ আদ্যন্তে প্রেমের এ ছবিতেই বলিপাড়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন তিনি৷ খুব শিগগিরই এ সিনেমার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও জানা যাচ্ছে৷
[ কেজরিকে নিয়ে তথ্যচিত্র, মোদির ‘এনওসি’ আনার নির্দেশ সেন্সর বোর্ডের ]
অনুস্মৃতিই যে তাঁর বান্ধবী এ কথা এখনও খোলাখুলি জানাননি ভুবনেশ্বর৷ তবে রেস্তরাঁয় খাওয়া দাওয়ার ছবি পোস্ট করেছেন৷ ‘ডিনার ডেট’-ক্যাপশনের সে ছবিটাই অনেক কিছু বলে দিয়েছিল৷ বাকিটা ক্রমশ প্রকাশ্য৷ তারপরেই ধরে নেওয়া তাঁরা কাপল৷ যদিও পরে দুজনেই জানিয়েছিলেন, তা সত্যি নয়৷ তবে অনুস্মৃতি স্বীকার করে নিয়েছিলেন যে, তাঁরা ভাল বন্ধু৷ তবু যা রটে তার কিছু তো বটে৷ তাই এখনই এ সম্পর্ক থেকে সব জল্পনা তুলে নিতে নারাজ বলিপাড়া৷ তবে আপাতত প্রেমের রসায়ন সরিয়ে রেখে দু’জনেই নিজেদের পারফরম্যান্সে মনোযোগী৷
সর্বশেষ খবর
-
টিকিটাকায় ধরাশায়ী অস্ট্রিয়া, দুর্বার গতিতে বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেন
-
মিড ডে মিলের মাংস দিয়ে স্যারের বিবাহ বার্ষিকীর ভোজ! শান্তিপুরের স্কুলে তুমুল শোরগোল
-
অফিসের ২৫ জনকে পুলিশি হেনস্তা! ভয় দেখিয়ে মিথ্যা বয়ান রেকর্ড, দাবি অভিষেকের
-
হোয়াটসঅ্যাপের পরে টেলিগ্রাম, সিগন্যাল! ‘ইউজারনেম’ ফিচার নিয়ে নোটিস কেন্দ্রের
-
ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের মতান্তর! বৈঠকে প্রশ্ন একাধিক সাংসদের