সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর নাতনির পোশাক-আশাক থেকে বিকিনি পরা বা পার্টি করা নিয়ে বলিপাড়ায় মাঝেমধ্যেই বয়ে যায় সমালোচনার ঝড়৷ শাহরুখ পুত্রের সঙ্গে তাঁর রোমন্সের গুজবেও বলিঅন্দরে কান পাতা দায়৷ এ সব কথা যে তাঁর কানে যায় না তা তো নয়৷ তা নিয়েই এবার মুখ খুললেন বিগ বি৷ এক নাতনি যখন অনেকটাই বড়, তখন আর একজন আবার নিতান্তই খুদে৷ তবে তাঁর পরামর্শ তো সকলের জন্যই সমান৷ আর তাই এবার নাতনিদের চিঠি লিখে চারিদিকের সমালোচনা সম্পর্কে সতর্ক করে দিলেন তিনি৷
নাতনিদের উদ্দেশ্যে এই চিঠি লেখার কথা তিনি নিজেই জানিয়েছেন টুইটারে৷ দুই নাতনি, নব্যা ও আরাধ্যার জন্য রেখেছেন তাঁর বার্তা৷ কিন্তু কেন বার্তা দিতে হাতে কলম তুলে নিতে হল বিগ বি কে? প্রথমত, আরাধ্যা এত ছোট যে বিগ বি-র বার্তার মর্মার্থ বোঝা তার পক্ষে এখনই সম্ভব নয়৷ তাই চিঠিই সই৷ দ্বিতীয়ত, সম্ভবত শুধু নাতনিদের উদ্দেশ্যে বার্তা রাখেননি বিগ বি৷ বরং তাঁর নাতনির বয়সী সমস্ত কিশোরী, বা যাঁরা আগামীদিনে কিশোরী হয়ে উঠবে তাদের উদ্দেশ্যেই জানিয়েছেন তাঁর মনের কথা৷ নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা আইকনের থেকে পাওয়া এ বার্তা একরকমের প্রাপ্তি৷
তা কী লিখলেন অমিতাভ তাঁর নাতনিদের জন্য? চিঠির ছত্রে ছত্রে যেন ফুটে উঠছে সেই পুরনো অ্যাংরি ইয়ংম্যান৷ যিনি দেশে চলতে থাকা লিঙ্গবৈষম্য থেকে নারী নির্যাতনকে এককথায় সপাট জবাব দিলেন এই চিটিতেই৷ দুই নাতনির উদ্দেশ্যে তাঁর সাফ কথা- ‘নিজের বিচারবুদ্ধি বিবেচনা অনুযায়ী যেটা ঠিক মনে হবে, সেটাই করবে৷ লোকে কী বলল, তাতে কিচ্ছু এসে যায় না৷’ নব্যাকে নিয়ে যাবতীয় সমালোচনার জবাব দিয়েই যেন জানালেন, ‘স্কার্টের মাপে চরিত্রের বিচার হয় না৷ মেয়ে হয়ে জন্মানোর জন্যই অনেকে অনেক মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে৷ লোকে অনেক কথাই বলে বেড়াবে, কিন্তু তাতে যে কান দিতেই হবে তার কোনও মানে নেই৷’ আরাধ্যার জন্য লিখলেন, এসব যখন সে বুঝতে শিখবে তখন হয়তো বিগ বি থাকবেন না৷ কিন্তু নিজেদের কাজে তাঁরা যে সকলকে ছাপিয়ে যাবে, দৃষ্টান্ত হয়ে উঠতে পারবে সে বিশ্বাস তাঁর আছে৷
বলিমহলের ধারণা, এ চিঠিতে এক ঢিলে দুই পাখি মারলেন বিগ বি৷ নাতনিকে নিয়ে চলতে থাকা সমালোচনার জবাব তো দিলেনই, সেইসঙ্গে দেশের সব কিশোরীকেই সতর্ক করে দিয়ে নিজের বিবেচনায় চলার পথটিও দেখিয়ে দিলেন৷
T 2369 – I write … a letter .. because I wanted to .. !! pic.twitter.com/l2xUPf1TBa
— Amitabh Bachchan (@SrBachchan) September 4, 2016
সর্বশেষ খবর
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের
-
‘সিএবি কর্তা হয়েও সংস্থার গঠনতন্ত্র জানেন না’, কোষাধ্যক্ষকে পাল্টা প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার
-
এনআইএর জালে আরও এক তৃণমূল নেতা, এবার গ্রেপ্তার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ
-
মদ্যপ স্বামীকে পিটিয়ে মেরে মন্দিরে ক্ষমাপ্রার্থনা, থানায় গিয়ে তরুণী বললেন ‘ওকে খুন করেছি’
-
বিশ্বকাপে নামবেন চার ‘ভারতীয়’, মাঠে দাপানো চারমূর্তির দিকে নজর দেশের ফুটবলপ্রেমীদের