সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণের ‘লুঙ্গি’ ভুলে বঙ্গের ‘বুম্বা’য় মজেছে বাঙালি মন৷ আজ থেকে নয় ‘দাঁতে দাঁত’ চেপে এই লড়াই চলছে প্রায় অর্ধশতাব্দী ধরে৷ বঙ্গভূমের গঞ্জ মাঝে অবাধ বিচরণ তাঁর৷ বাংলা চলচ্চিত্রের সব চালচিত্র নখদর্পণে৷ এমনিতে নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ তবে বাঙালি তাঁকে চেনে বুম্বা নামেও৷ পুরস্কার, সম্মান, ট্রিবিউট অনেকই পেয়েছেন জীবনে৷ তবে অকাল ‘বুম্বা ডান্স’-এর সিংহনাদ এই প্রথম৷
ঋদ্ধির কলমে সুর দিয়েছেন স্যাভি৷ কন্ঠ সাদাব হাসমির৷ ক্যামেরার সামনে অপূর্ব শোভার কৃতিত্ব রিয়াঙ্কারও কম নেই৷ সবের নেপথ্য কারিগর ওয়ান ডিজিটাল এন্টারটেইনমেন্ট৷ যাদের সৌজন্যে বঙ্গে ভাইরাল ‘বুম্বা ডান্স’৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার