সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোর কলিতেও বামন অবতারে হাজির হয়েছেন শাহরুখ খান। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘জিরো’ ছবির টিজার। মোটে মিনিটখানেকের ভিডিও। কিং খান তাতেই বুঝিয়ে দিয়েছেন আরও একবার পাওয়ার প্যাকড পারফরম্যান্স নিয়ে হাজির হচ্ছেন তিনি। তবে এ টিজারে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফও। চোখে পড়েছে তাঁকে।
[ হিরো থেকে ‘জিরো’ হলেন শাহরুখ, দেখুন তার প্রথম ঝলক ]
আনন্দ এল রাইয়ের এ ছবি নিয়ে জল্পনা অনেকদিনের। অবশ্যই কারণ শাহরুখ খান। বলিপাড়ায় ইদানিং সাফল্যের মুখ প্রায় দেখছেনই না বাদশা। হ্যাঁ, কিছু ছবি একশো কোটির ব্যবস্থা করছে ঠিকই। কিন্তু কোথায় সেই কিং খান ম্যাজিক? কোথায় পাগলামি? প্রতিবারই চিত্রনাট্যে কী যেন একটা মিসিং। ফলে ছবির শেষে সব হয়েও কিছু একটা যেন হয় না। অপ্রাপ্তি নিয়েই ফেরেন ফ্যানরা। অবশ্য ‘ফ্যান’ হয়েই সে ক্ষতে খানিকটা মলম দিয়েছিলেন বলিবাদশা। বুঝিয়ে দিয়েছিলেন, শুধু ব্যবসা তাঁর লক্ষ্য নয়। এমন কিছু চরিত্র তিনি করে যেতে চান, যা নিয়ে গর্ব করতে পারেন তাঁর ফ্যানরা। ফ্যান-এ সেরকমই একটি চরিত্র উপহার দিয়েছেন। যদিও ব্যবসায়িক সাফল্য আসেননি। এদিকে ‘জব হ্যারি মেট সেজল’-এর ব্যর্থতার দায় নিয়ে পরিবেশকদের টাকা ফেরতও দিয়েছেন কিং খান। ছবির ব্যবসা নিয়ে তিনি সিরিয়াস। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বিগত এক দশকে ছবির জন্য আলাদা করে প্রযোজকের কাছে টাকা চান না তিনি। প্রযোজকরা যে টাকা দেন সেটাই তাঁর পারিশ্রমিক। আর তাঁর বিপুল খরচের অর্থ তিনি তুলে আননে বিজ্ঞাপন ও শো করে। প্রযোজক হিসেবে তাই ব্যর্থতার দায় নিতেও পিছুপা হন না। সাফল্য ব্যর্থতা মিলিয়েই চলছে কেরিয়ার। তবে অর্থবহ কিছু করতেই বদ্ধপরিকর। আর তাই বামন অবতারে তাঁর আবির্ভাব।
[ এই বছরই কি বিয়েটা সেরে ফেলছেন বরুণ ধাওয়ান? ]
তবে এ টিজারে শাহরুখের পাশাপাশি ছিলেন ক্যাটরিনাও। কিন্তু প্রথম দেখায় কেউই নায়িকাকে দেখতে পাননি। তাহলে। এক মিনিটের ভিডিওটির ঠিক ২৯ সেকেন্ডের মাথায় দেখা যায়, শাহরুখ একটি জ্যাকেট পরে নাচছেন। যেখানে ক্যাটরিনার ছবির কোলাজ। হ্যাঁ, সশরীরে না হলেও, ছবিতেই টিজারে মিশে থাকলেন নায়িকা। প্রথমবার মিস করেছেন? তাহলে আর একবার দেখেই নিন।
ইতিমধ্যেই বাদশার বামন অবতার টুইটারে জনপ্রিয়। সেখানে ৩২ মিলিয়ন অনুগামীর মাইলস্টোনও পেরিয়ে গিয়েছেন বাদশা। সে কারণে ধন্যবাদও জানিয়েছেন শাহরুখ।
इतना सारा प्यार!!! #2ZERO18 की शुरुआत बढ़िया हुई…
3.2 करोड़ लोगो के प्यार के लिए शुक्रिया।Thank u to the 32 million on Twitter! pic.twitter.com/ODZc4Bq1RT
— Shah Rukh Khan (@iamsrk) January 1, 2018
সর্বশেষ খবর
-
৭০০ টাকা ধার শোধ করেনি ভাই, দিল্লিতে বচসার মাঝে দাদাকে কুপিয়ে খুন!
-
ভানুয়াতু দ্বীপে লুকিয়ে ‘অভিষেক ঘনিষ্ঠ’ বিনয় মিশ্র, গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে সিবিআই
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?